1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পিরোজপুরে নিষিদ্ধ যুবলীগের মিছিল, আটক ১ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

পিরোজপুরে নিষিদ্ধ যুবলীগের মিছিল, আটক ১

  • প্রকাশিত : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৬৩ 0 বার সংবাদি দেখেছে
পিরোজপুর প্রতিনিধি // পিরোজপুরে দলীয় নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতাকর্মীরা। আজ শুক্রবার সকাল ৬টার দিকে শহরের প্রধান সড়কে এ মিছিল বের করা হয়। পরে মিছিল থেকে এক যুবলীগ কর্মীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন জেলা যুবদলের নেতাকর্মীরা।

আটক হওয়া ব্যক্তির নাম শামীম সিকদার (৩৮)। তিনি পিরোজপুর পৌরসভার ব্রাহ্মণকাঠী এলাকার মৃত হান্নান সিকদারের ছেলে। স্থানীয়ভাবে তাকে যুবলীগের কর্মী হিসেবে পরিচয় দেওয়া হলেও আনুষ্ঠানিকভাবে তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, যুবলীগের মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করার সময় বিষয়টি জানতে পারেন জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসান। পরে তিনি তার অনুসারীদের নিয়ে মিছিলকারীদের ধাওয়া দেন। এ সময় বেশির ভাগ নেতাকর্মী দ্রুত সরে যেতে সক্ষম হলেও শামীম সিকদার পালাতে ব্যর্থ হন। এ সময় তাকে আটক করে পিরোজপুর সদর থানায় হস্তান্তর করা হয়।

জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসান বলেন, ‘আজ সকাল ৬টার দিকে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি লিটন সিকদার সমর্থিত ৩০-৩৫ জনের একটি দল যুবলীগের ব্যানারে মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা বর্তমান সরকার, বিএনপি এবং দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে অশ্লীল স্লোগান দিচ্ছিল। পাশাপাশি শহরে বিশৃঙ্খলা ও নাশকতার চেষ্টা চালানো হচ্ছিল বলেও আমাদের কাছে তথ্য ছিল। তাই আমরা তাদের প্রতিহত করেছি।’

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান বলেন, ‘একজনকে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews