1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পিরোজপুরে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ বাবা-ছেলে গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:২৬ অপরাহ্ন

পিরোজপুরে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ বাবা-ছেলে গ্রেপ্তার

  • প্রকাশিত :প্রকাশিত : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১১৪ 0 বার সংবাদি দেখেছে
5

নিজস্ব প্রতিবেদক // পিরোজপুরে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ বাবা-ছেলে গ্রেপ্তার হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) গভীর রাতে পৌর শহরের মধ্যরাস্তা এলাকা থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বাবুল সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার দুইজন হলেন- পিরোজপুর পৌরসভার মধ্যরাস্তা এলাকার মো. হাজী আলম শেখের ছেলে সাবেক পুলিশ সদস্য মো. ওবায়দুল কাইয়ুম শেখ (৪৫) এবং কাউয়ুম শেখের ছেলে মো. শফিক সেখ (২৩)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক মো. বাবুল সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের মধ্যরাস্তা এলাকায় সেনাবাহিনী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের যৌথ অভিযানে ওই দুই মাদক কারবারিকে ইয়ারা ও গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ১০০ গ্রাম গাঁজা ও নগদ ৫৫ হাজার ৫০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল।

তিনি আরও বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে সম্পৃক্ত ব্যক্তি থাকলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ অভিযানে পিরোজপুর সদর উপজেলার ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার লেফট্যানেন্ট এস কে আদনান মাহমুদসহ সেনা সদস্যদের একটি টিম উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
আর. এম মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Theme Customized By BreakingNews