1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পিলখানা হত্যাকাণ্ডে নতুন করে কোনো তদন্ত কমিশন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরনাম :
কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১ নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে ৭ জন গ্রেফতার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া, দোয়া ও ইফতার মাহফিল নড়াইলে পুলিশের অভিযানে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

পিলখানা হত্যাকাণ্ডে নতুন করে কোনো তদন্ত কমিশন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশিত :প্রকাশিত : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬১ 0 বার সংবাদি দেখেছে
91

নিজস্ব প্রতিবেদক // পিলখানা হত্যাকাণ্ডে নতুন করে কোনো তদন্ত কমিশন হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ‘শহিদ সেনা দিবস’ উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে একটা স্বাধীন জাতীয় তদন্ত কমিশন গঠন করা হয় এবং সেই কমিশনের রিপোর্ট আমাদের সামনে এসছে। আমরা সরকারে এসেছি জনগণের ম্যান্ডেট নিয়ে অল্প কিছুদিন হলো। তার আগে ইন্টেরিম গভর্মেন্টের সময় এ রিপোর্ট তারা হাতে পেয়েছে। তবে রিপোর্ট বাস্তবায়নের জন্য তেমন কোনও পদক্ষেপ নেয়া হয়নি। আমি কয়েকদিন আগে এ রিপোর্টটা পুরো না দেখে কিছু কথা বলেছি, যেগুলো আজকে সংশোধন করতে চাই। আমরা নতুন করে কোনো তদন্ত কমিশন করবো না।

তিনি বলেন, যেহেতু জাতীয় একটা স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়েছে এবং দক্ষ উপযুক্ত ব্যক্তিদের দ্বারাই ওই কমিশন গঠিত হয়েছিল। কমিশনের রিপোর্টে আমি একনজরে যা দেখেছি, তাতে যে সমস্ত সুপারিশমালা এসেছে সেই সুপারিশমালার অনেকগুলো বাস্তবায়নাধীন। বিচারাধীন যে মামলাগুলো আছে সেগুলো সমাপ্ত করা হবে।

মন্ত্রী আরও বলেন, অন্যান্য যে সমস্ত রিকমেন্ডেশনস আছে এগুলো আমরা ধাপে ধাপে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ এবং শহিদ পরিবারদের আশ্বস্ত করতে চাই যে, পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে। যাতে এই জাতীয় কোনও ঘটনা আমাদেরকে জাতীয় জীবনে আর না দেখতে হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews