1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো সনাতনীদের ঐতিহ্যবাহী রাস উৎসব - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো সনাতনীদের ঐতিহ্যবাহী রাস উৎসব

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ২৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // গঙ্গাস্নানের মধ্যে দিয়ে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব ও রাসমেলা। রাস পূর্ণিমা উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো পুণ্যার্থী জীবনের পাপ থেকে মুক্তি লাভের আশায় সমুদ্রের জলে পুণ্যস্নানে অংশ নেন। যুগ যুগ ধরে চলে আসা ধর্মীয় রীতি ও বিশ্বাসের অংশ হিসেবে এই স্নান পালন করা হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর থেকেই কুয়াকাটা সমুদ্রসৈকতে জড়ো হতে থাকেন হিন্দু ধর্মাবলম্বীরা। পূর্ণিমার পুণ্যতিথিতে সাগরের জলে অবগাহন করে পাপমোচন ও পুণ্যলাভের আশায় প্রার্থনা করেন তারা। নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে সৈকত।

দুই শত বছরেরও বেশি সময়ের ঐতিহ্য বহন করে আসছে কুয়াকাটার রাস উৎসব। রাস পূর্ণিমাকে ঘিরে ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি বসে ঐতিহ্যবাহী রাসমেলা। মেলায় কেনাকাটা, নাগরদোলা আর নানা আয়োজন ঘিরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

কুয়াকাটা শ্রী শ্রী রাধাকৃষ্ণ ও তীর্থযাত্রী সেবাশ্রমের আহ্বায়ক নীহার রঞ্জন মণ্ডল বলেন, প্রতিবছরই আমরা কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে এই রাসমেলা অনুষ্ঠিত হয়ে থাকে। এবারও পাপমোচনের বিশ্বাস, পুণ্যলাভ, আত্মিক শুদ্ধি, পূর্বপুরুষদের মঙ্গল কামনা এবং ধর্মীয় ঐতিহ্য ছড়িয়ে দেওয়ার জন্যই এ রাস উৎসব আয়োজিত হয়েছিল। হাজারো পূর্নার্থীদের আগমনে মুখর হয়ে উঠেছিল সৈকত।

সাতক্ষীরা থেকে আগত পুরোহিত মহাদেব চক্রবর্তী বলেন, রাস পূর্ণিমার এই বিশেষ তিথিতে গঙ্গাস্নান পাপমোচন ও পুণ্যলাভের একটি পবিত্র মাধ্যম। ভক্তরা গামছা, ঘাস, তিল, তেল ও ফুলসহ বিভিন্ন উপকরণ নিয়ে সাগরের জলে স্নান করেন। এরপর পূজা-অর্চনা ও প্রার্থনার মাধ্যমে আত্মিক শুদ্ধি অর্জনের পাশাপাশি নিজের ও পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধি এবং মঙ্গল কামনা করেন। এই গঙ্গাস্নানের মধ্য দিয়ে ভক্তরা তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করেন।

প্রতি বছর এই উৎসবকে ঘিরে কুয়াকাটায় সমাগম ঘটে দেশ-বিদেশের পর্যটক ও পুণ্যার্থীদের। এতে স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও তৈরি হয় বাড়তি কর্মচাঞ্চল্য। তবে চলমান রাজনৈতিক সহিংসতা এবং টানা ৪ দিনের বৃষ্টিপাতের কারণে পর্যটক সংখ্যা শূন্যর কোটায়। তাই প্রত্যাশিত বিক্রি না হওয়ায় হতাশ ব্যবসায়ীরা।

নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) শামীম হাওলাদার বলেন, আগত পূর্ণার্থী এবং পর্যটকদের সেবা দিতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রতিবছরের মতো এ বছরও শান্তি পূর্ণ ভাবে রাসমেলাটা অনুষ্ঠিত হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews