1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পুরো ঢাকা শহর কবে হর্নমুক্ত হবে, জানালেন পরিবেশ উপদেষ্টা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

পুরো ঢাকা শহর কবে হর্নমুক্ত হবে, জানালেন পরিবেশ উপদেষ্টা

  • প্রকাশিত : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ২৪৭ 0 বার সংবাদি দেখেছে
অনলাইন ডেস্ক // অক্টোবর, নভেম্বরে রাজধানীর প্রধান প্রধান সড়কে এবং ডিসেম্বর-জানুয়ারি থেকে সারা ঢাকা শহর হর্নমুক্ত করতে কার্যক্রম চলবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আজ মঙ্গলবার সকালে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সদর দপ্তরে বিমানবন্দর সংলগ্ন ৩ কিলোমিটার সড়ককে হর্নমুক্ত নীরব এলাকা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, হর্ন একটি অভ্যাসগত বিষয়। হর্ন বাজানোর অভ্যাসরোধে গাড়ির গতি নিয়ন্ত্রণের পরামর্শ দেন পরিবেশ উপদেষ্টা। নীরব এলাকায় হর্ন বাজালে প্রাথমিকভাবে সর্বোচ্চ ৫শ টাকা জরিমানা করা হবে বলেও জানান তিনি।

পরিবেশ উপদেষ্টা জানান, মঙ্গলবার থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উত্তরে স্কলাস্টিকা পয়েন্ট হতে দক্ষিণে হোটেল লা মেরিডিয়ান পর্যন্ত প্রাথমিকভাবে এক সপ্তাহ চলবে হর্নমুক্ত করার কার্যক্রম। এসময় স্বেচ্ছাসেবীরা চালকদের হর্ন না বাজাতে সতর্ক করবেন এবং আইন প্রয়োগে নিয়োগ থাকবে ম্যাজিস্ট্রেট।

পরবর্তীতে হাসপাতাল ও সচিবালয় এলাকাকে নীরব এলাকা ঘোষণা করা হবে। এদিকে দেশের সব বিমানবন্দরের আশপাশের এলাকাকে ধীরে ধীরে হর্নমুক্ত হিসেবে ঘোষণা দেওয়া হবে বলে জানান সামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর। পরে হর্নের ক্ষতিকর দিক নিয়ে সতর্ক করতে শিক্ষার্থীদের নিয়ে বের হয় র‍্যালি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews