1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পুলিশের ইউনিফর্ম-লোগো পরিবর্তনের জন্য কমিটি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
সংবাদ শিরনাম :
মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১ নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে ৭ জন গ্রেফতার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া, দোয়া ও ইফতার মাহফিল

পুলিশের ইউনিফর্ম-লোগো পরিবর্তনের জন্য কমিটি

  • প্রকাশিত :প্রকাশিত : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ১১২ 0 বার সংবাদি দেখেছে
44
অনলাইন ডেস্ক // বাংলাদেশ পুলিশের ইউনিফর্ম ও লোগো পরিবর্তনের বিষয়ে ১০ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার এই কমিটি গঠন করা হয়। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের হেলথ, ওয়েলফেয়ার অ্যান্ড পেনশন শাখার স্মারকে বলা হয়, ১১ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে একটি মতবিনিময় সভা হয়। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। সভায় বিস্তারিত আলোচনার পর বাংলাদেশ পুলিশের পোশাকের রং পরিবর্তন ও নতুন লোগোর বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এই সিদ্ধান্তের আলোকে পুলিশের সব ইউনিটের বিদ্যমান ইউনিফর্ম ও লোগো পরিবর্তনের বিষয়ে একটি প্রস্তাব তৈরির জন্য কমিটি গঠন করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি-লজিস্টিকস) মোহাম্মদ আতাউল কিবরিয়াকে কমিটির সভাপতি করা হয়েছে। এছাড়া পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত সুপার (লজিস্টিকস) মো. নুরুজ্জামানকে সদস্যসচিব করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews