1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পুলিশ কর্মকর্তার বাড়িতে বাবা-মাকে অস্ত্র ঠেকিয়ে ডাকাতি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

পুলিশ কর্মকর্তার বাড়িতে বাবা-মাকে অস্ত্র ঠেকিয়ে ডাকাতি

  • প্রকাশিত : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩১৫ 0 বার সংবাদি দেখেছে
গাজীপুর  প্রতিনিধি // গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা বেলতলী এলাকায় পুলিশের এক অতিরিক্ত উপ-মহাপরিদর্শকের (ডিআইজি) বাড়িতে ডাকাতি হয়েছে। গতকাল শনিবার মধ্যরাতে অতিরিক্ত ডিআইজির বাবা-মাকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়।

শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বেলতলী এলাকায় থাকতেন অতিরিক্ত ডিআইজি এম এ জলিলের বাবা-মা। এম এ জলিল সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) হিসেবে কর্মরত আছেন।

বাড়িতে ডাকাতির বিষয়টি নিশ্চিত করেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) এম এ জলিল।

এম এ জলিলের বাবা আবদুল বাতেন জানান, গতকাল শনিবার রাত ১টার দিকে পাঁচ-ছয়জন লোক থানা থেকে এসেছেন বলে ডাক দেন। পরে তারাই ঘরের লাইট জ্বালায়। এরপর তাদের হাতে থাকা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে নগদ ১ লাখ ১০ হাজার টাকা, আড়াই ভরি স্বর্ণ ও পুলিশের ইউনিফর্ম নিয়ে যায়। ডাকাতির সময় পুরো বাড়ির আসবাবপত্র তছনছ করে তারা।

ডাকাতরা চলে গেলে বাড়ির লোকেরা চিৎকার শুরু করেন। চিৎকানে এলাকাবাসী এগিয়ে আসে। খবর পেয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) মনিরুজ্জামানসহ পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করে।

মাওনা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মিন্টু মিয়া জানান, একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে, একই রাতে পাশের ইন্দ্রবপুর গ্রামের ফয়সাল আহমেদ নামের এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে। ব্যবসায়ীর পরিবারের সদস্যরা অভিযোগ করে, ডাকাত দল ৮ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ দুই লাখ টাকা নিয়ে যায়।

এ নিয়ে গত এক সপ্তাহে চারটি ডাকাতির ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews