1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পুলিশ সহায়ক হিসেবে নিয়োগ পাচ্ছেন ৫০০ জন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সংবাদ শিরনাম :

পুলিশ সহায়ক হিসেবে নিয়োগ পাচ্ছেন ৫০০ জন

  • প্রকাশিত :প্রকাশিত : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৭০ 0 বার সংবাদি দেখেছে
16

নিজস্ব প্রতিবেদক // রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিতে ৫০০ জনকে পুলিশ সহায়ক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

শনিবার (৮ মার্চ) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএনপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।ডিএমপি কমিশনার বলেন, ঢাকার বিভিন্ন শপিংমল ও এলাকাভিত্তিক প্রাইভেট নিরাপত্তাব্যবস্থার দায়িত্ব পালনে অভিজ্ঞ লোকজনকে পুলিশ সহায়ক হিসেবে এক মাসের জন্য নিয়োগ দেওয়া হচ্ছে। তারা পুলিশের মতোই কাজ করবেন। যে কোনো অপরাধীকে গ্রেপ্তারের ক্ষমতাও তাদের দেওয়া হবে।

তিনি বলেন, ডিএমপি থেকে তাদের হাতে একটি ব্যাজ দেওয়া হবে। পুলিশের ক্ষমতা অনুসারে তারা ক্ষমতা প্রয়োগ করবেন। অপরাধী ধরতে গিয়ে এই পুলিশ সহায়কদের কেউ হামলার শিকার হলে ‘পুলিশ অ্যাসল্ট’ হিসেবে বিবেচনা করে মামলা দায়ের করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
আর. এম মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Theme Customized By BreakingNews