1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত হলেও মূল্যছাড় দেবে না আদানি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত হলেও মূল্যছাড় দেবে না আদানি

  • প্রকাশিত : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) অনুরোধে পূর্ণমাত্রায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ সম্মত হয়েছে আদানি পাওয়ার। আগামী কয়েকদিনের মধ্যে এই সরবরাহ পুনরায় শুরু হবে।

 

এর আগে শীতের চাহিদা কম থাকা এবং ৩১ অক্টোবর বাংলাদেশে বৈদেশিক মুদ্রার ঘাটতির কারণে পেমেন্ট বিলম্ব হওয়ায়, আদানির কাছে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামিয়ে আনার অনুরোধ করেছিল বাংলাদেশ। তাতে সম্মত হয় আদানি। তবে ডিসকাউন্ট এবং কর সুবিধা দেওয়ার জন্য ঢাকার অনুরোধ প্রত্যাখ্যান করেছে শিল্প গোষ্ঠিটি।

 

একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থার প্রতিবেদন থেকে জানা যায়, গ্রীষ্মের চাহিদা বৃদ্ধির আগে এবং বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) অনুরোধে, আদানি পাওয়ার আগামী সপ্তাহের মধ্যে পূর্ণ সরবরাহ পুনরায় শুরু করতে রাজি হয়েছে।

 

তবে আদানি পাওয়ার বিপিডিবি-র আরও কিছু দাবি থাকলেও তা মানতে রাজি হয়নি, যার মধ্যে রয়েছে আগের ডিসকাউন্ট ব্যবস্থা আবারো চালু করা।আদানি পাওয়ারের বিষয়ে একটি বাংলাদেশি সূত্র সংবাদ সংস্থাটিকে জানায়, তারা (আদানি) কোনো ছাড় দিতে রাজি নয়, এমনকি ১ মিলিয়ন ডলারও না। অন্য একটি সূত্র জানায়, আমরা(বিপিডিবি) কোনো ছাড় পাইনি। আমরা একটি পারস্পরিক সমঝোতা চাই, তারা বিদ্যুৎ ক্রয় চুক্তি কার্যকর করছে।

 

বিপিডিবি-র চেয়ারম্যান মো. রেজাউল করিম এ বিষয়ে কোনো প্রশ্নের উত্তর দেননি। তবে তিনি জানান, আদানির সঙ্গে এখন কোনো বড় সমস্যা নেই এবং প্রতি মাসে ৮৫ মিলিয়ন ডলারের বেশি পেমেন্ট করার চেষ্টা করা হচ্ছে, যাতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকে।

 

বিষয়টি নিয়ে আদানি পাওয়ারেরমুখপাত্র তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে কোম্পানিটি এক বিবৃতিতে জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহকারীর প্রয়োজন অনুযায়ী বিদ্যুতের সরবরাহের পরিমাণ পরিবর্তিত হতে পারে।

 

ডিসেম্বরে, আদানির একটি সূত্র জানায়, বিপিডিবির কাছে আদানির প্রায় ৯০০ মিলিয়ন ডলার পাওনা রয়েছে, যদিও বিপিডিবি-র চেয়ারম্যানের দাবি ছিল এই পরিমাণটা আসলে ৬৫০ মিলিয়ন ডলার। বিদ্যুতের শুল্ক কীভাবে হিসাব করা হবে, তা নিয়ে মূলত এই বিরোধ।

 

বিপিডিবি এর আগে আদানি পাওয়ারের কাছে মিলিয়ন ডলার মূল্যের কর সুবিধা এবং মে মাস পর্যন্ত এক বছর ধরে চলা ডিসকাউন্ট প্রোগ্রাম পুনরায় চালুর জন্য অনুরোধ করেছিল। তবে আদানি এই অনুরোধ প্রত্যাখ্যান করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews