1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পোস্টাল ভোটের ফল আগেভাগে জানার সুযোগ নেই: ইসি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

পোস্টাল ভোটের ফল আগেভাগে জানার সুযোগ নেই: ইসি

  • প্রকাশিত :প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৩ 0 বার সংবাদি দেখেছে
98

নিজস্ব প্রতিবেদক // সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টাল ভোটের ফলাফল নিয়ে ছড়ানো ‘বিভ্রান্তিমূলক প্রচারের’ বিষয়ে সতর্ক করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ইসির আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বলেন, নির্ধারিত সময়ের আগে পোস্টাল ব্যালটের ফল জানার কোনো সুযোগ নেই।

তিনি বলেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্টাল ভোটের ফলাফল সংক্রান্ত নানা ধরনের বিভ্রান্তিমূলক অপপ্রচারের প্রসঙ্গে জানানো যাচ্ছে যে, পোস্টাল ব্যালট পেপার নির্বাচনের দিন বিকাল ৪টা ৩০ ঘটিকার পরে নিয়মিত ভোট গণনার সময় একই সাথে গণনা করা হবে। অতএব, এতদসংক্রান্ত যে কোনো ধরনের মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য জনসাধারণকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট হবে। এ নির্বাচনে দেশে ও দেশের বাইরে থেকে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজার ভোটার।

দেশের ভেতরে ভোটের দায়িত্বে নিয়োজিত সরকারি চাকরিজীবি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কয়েদীদের এবার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ দিয়েছে ইসি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews