1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলায় আ’লীগ নেতা গ্রেফতার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলায় আ’লীগ নেতা গ্রেফতার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৪০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // জামালপুরের মাদারগঞ্জে প্রতিবন্ধী এক শিশু ধর্ষণের অভিযোগে মাসুদ মিয়া (৪৭) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

 

বুধবার (১ এপ্রিল) বিকেলে মেলান্দহ উপজেলার চরশকুনা গ্রাম থেকে ওই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়।

 

অভিযুক্ত আওয়ামী লীগ নেতা মাসুদ মিয়া জেলার মাদারগঞ্জ উপজেলার কড়ইচূড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য বলে জানা গেছে।

 

মাদারগঞ্জ মডেল থানা সুত্রে জানা যায় , গত ২৮ মার্চ কড়ইচূড়া ইউনিয়নের ভেলামারী গ্রামে এক প্রবাসীর প্রতিবন্ধী মেয়ে তার দাদির ঘরে একা ঘুমিয়ে ছিল।

 

শিশুটির মা ও দাদি বাড়ির বাইরে থাকার সুযোগে প্রতিবেশী মাসুদ মিয়া ঘরে ঢুকে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে।

 

এ সময় বিষয়টি কাউকে না জানাতে শিশুটিকে প্রাণনাশের হুমকিও দেয় মাসুদ ।

 

পরবর্তীতে প্রতিবন্ধী ওই শিশু ঘটনার বিস্তারিত তার মাকে জানায়।

 

ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে মাদারগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত মাসুদ পলাতক ছিলেন।

 

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ সাংবাদিকদের বলেন, অভিযোগ পাওয়ার পরই আসামিকে গ্রেফতারে জন্য অভিযান শুরু করে পুলিশ। ঘটনার চার দিনের মাথায় মেলান্দহ পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews