1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করা সেই নেত্রী জামিন পেলেন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করা সেই নেত্রী জামিন পেলেন

  • প্রকাশিত : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ৩৬৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে মামলা করা হয় রাজবাড়ী মহিলাদলের নেত্রী সোনিয়া আক্তার স্মৃতির (৩৫) বিরুদ্ধে। তাকে এ মামলায় জামিন দিয়েছেন আপিল বিভাগ।

রবিবার (১৫ জানুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।আদালতে স্মৃতির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এজে মোহাম্মদ আলী, ব্যারিস্টার কায়সার কামাল ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরসেদ।

এর আগে গত ২৮ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা মামলায় রাজবাড়ী মহিলাদল নেত্রী সোনিয়া আক্তার স্মৃতিকে (৩৫) হাইকোর্টের দেওয়া জামিন শুনানি মুলতবি করেন আপিল বিভাগ।

ফেসবুকে স্মৃতির করা এক মন্তব্যের পর রাজবাড়ী সদর থানায় তার বিরুদ্ধে গত ৪ অক্টোবর মামলাটি করেন জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সদস্য সচিব এবং মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আরিফিন চৌধুরী।

গত ৩১ অগাস্ট স্মৃতি ফেসবুকে যে পোস্ট দিয়েছিলেন, তাতে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করা হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়। এর পর ৫ অক্টোবর রাতে রাজবাড়ী শহরের সজ্জনকান্দার বেড়াডাঙ্গা ৩ নম্বর সড়কের ভাড়া বাসা থেকে স্মৃতিকে গ্রেফতার করা হয়। স্মৃতির স্বামী রাজবাড়ী পৌরসভার ৩ নম্বর বেড়াডাঙ্গা এলাকার বাসিন্দা মো. খোকন একজন প্রবাসী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews