1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরিশাল সফর স্থগিত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কাজীরহাটের ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আবুল কালাম খানকে ঘিরে নির্বাচনী আলোচনা পশ্চিমা নারীবাদ নারী-পুরুষের সম্পর্কে বিভাজন তৈরি করেছে: চরমোনাই পীর ঝালকাঠিতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে শপথ, ভিডিও ভাইরাল ১৭ দিন পর নিজ ঠিকানায় ফিরলেন পথ হারানো বৃদ্ধা শানু এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড জাতীয় চাঁদ দেখা কমিটির সভা মঙ্গলবার চিকিৎসায় বিদেশে ৩০ হাজার ডলার পাঠানোর সুযোগ জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত করেছে: স্পিকার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরিশাল সফর স্থগিত

  • প্রকাশিত : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৩২ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরিশাল সফর স্থগিত করা হয়েছে। আগামী ১৮ মার্চ বঙ্গবন্ধু উদ্যানে বিভাগীয় সমাবেশে তাঁর অংশগ্রহণের কথা ছিল। ওই সমাবেশে প্রধানমন্ত্রী এই অঞ্চলের বেশ কিছু উন্নয়নকাজের উদ্বোধন করার কথা ছিল। কিন্তু হঠাৎ করে কর্মসূচি স্থগিত হওয়ায় হতাশা প্রকাশ করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিষয়টির সত্যতা স্বীকার করেছেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস।

তিনি বরিশালটাইমসকে বলেন, প্রধানমন্ত্রীর ১৮ মার্চের বরিশাল সফর স্থগিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তাঁকে বিষয়টি জানানো হয়েছে।

বরিশাল নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন বলেন, প্রধানমন্ত্রীর কর্মসূচি বাতিল হয়ে গেছে। কবে নাগাদ হবে সে সম্পর্কে কিছু জানা যায়নি।

হয়তো প্রধানমন্ত্রী পরবর্তীতে বরিশাল সফর করবেন। তাঁর বরিশালে আসাটা রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন। কেন না ২০১৮ সালের পর আর তিনি আসেননি। যে কারণে সিটি নির্বাচন ও জাতীয় নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর সফর নির্ধারিত হলে দলের জন্য জন্য বড় পাওয়া হবে।

বরিশালে আওয়ামী লীগের একাধিক নেতা হতাশা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রীর এবারের কর্মসূচি বাস্তবায়নে নগর আওয়ামী লীগ প্রস্তুতিসভাসহ নানা আয়োজন শুরু করে। তাদের আশা ছিল, উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি আগামী সিটি ও জাতীয় নির্বাচন ঘিরে দিকনির্দেশনা দিয়ে যাবেন প্রধানমন্ত্রী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews