1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
প্রধানমন্ত্রী সস্তা উন্নয়ন নিয়ে ব্যস্ত নন: তথ্যমন্ত্রী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালে ভ্যানচালককে কুপিয়ে হত্যা ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, এক দিনে হাসপাতালে ৭৯০ পাটগ্রামে জমি দখল করে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ দস্যুমুক্ত সুন্দরবনে ফের দস্যু তৎপরতার শঙ্কা মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা—বাধা রেলপথ রামপালে ডেঙ্গুর বাড়তি সংক্রমণ নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা ছয়জন গ্রেপ্তার 

প্রধানমন্ত্রী সস্তা উন্নয়ন নিয়ে ব্যস্ত নন: তথ্যমন্ত্রী

  • প্রকাশিত : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৬৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সস্তা উন্নয়ন নিয়ে ব্যস্ত নন। তার একটা বড় প্রমাণ পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপনের উদ্যোগ গ্রহণ ৷ প্রতি বছর পাঁচ কোটি করে বৃক্ষরোপণ করা হবে। এ লক্ষ্যেই সারা দেশে বৃক্ষমেলার আয়োজন করা হচ্ছে।

রোববার সকালে ব‌রিশাল নগরীর বেলস পার্ক মাঠে বৃক্ষরোপন অভিযান ও মেলার উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেছেন। মন্ত্রী এ সময় বনবিভাগের যে কোন উদ্যোগকে সহায়তা দেবার আহবান জানান। তথ্যমন্ত্রী বললেন, “জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে আমরা যদি সচেতন না হই, তাহলে তাপমাত্রা বসবাসযোগ্যের বাইরে চলে যাবে। এই গ্রহকে মানুষের বাসযোগ্য করতে হবে।”

তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান সস্তা উন্নয়ন নিয়ে ব্যস্ত নন। তার একটা বড় প্রমাণ পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপনের উদ্যোগ গ্রহণ ৷ প্রতি বছর পাঁচ কোটি করে বৃক্ষ রোপন করা হবে। এই লক্ষ্যেই সারাদেশে এই বৃক্ষ মেলা অনুষ্ঠিত হচ্ছে।”

পরে তিনি বৃক্ষ মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন নার্সারি ঘুরে দেখেন। বরিশাল বিভাগীয় বৃক্ষ মেলায় বিভিন্ন জেলা থেকে আগত ৫০টি নার্সারি অংশগ্রহণ করেছে। প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই বৃক্ষমেলা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews