1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
প্রধান বিচারপতির সঙ্গে সিইসির রুদ্ধদ্বার বৈঠক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

প্রধান বিচারপতির সঙ্গে সিইসির রুদ্ধদ্বার বৈঠক

  • প্রকাশিত : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ২২৮ 0 বার সংবাদি দেখেছে
অনলাইন ডেস্ক // প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ও তার প্রতিনিধি দলের রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দুপুর দেড়টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সিইসির প্রতিনিধি দলে ছিলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা ও নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম।

এ সময় তাদের অভ্যার্থনা জানান সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মশিয়ার রহমান, আপিল বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ সাইফুর রহমান, স্পেশাল অফিসার তারিক মোয়াজ্জেম।

 

হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মশিয়ার রহমান বলেন, ‘প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতেই সিইসিসহ ইসির প্রতিনিধি দল সুপ্রিম কোর্টে এসেছেন। দুপুর পৌনে ২টার দিকে প্রধান বিচারপতির খাস কামরায় বৈঠকে বসেন সিইসি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews