1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
প্রবাসীর স্ত্রীর সাথে ধরা ছাত্রশিবির নেতা দল থেকে বহিস্কার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

প্রবাসীর স্ত্রীর সাথে ধরা ছাত্রশিবির নেতা দল থেকে বহিস্কার

  • প্রকাশিত : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১৮৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরিশালে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে মাইনুল ইসলাম নামের একজনকে বহিষ্কার করেছে ইসলামী ছাত্রশিবির বরিশাল জেলা শাখা। শনিবার (১৫ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রশিবিরের বরিশাল জেলা শাখার সভাপতি আকবর হোসেন। এর আগে গত বৃহস্পতিবার গভীর রাতে গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের বদরপুর গ্রামে মুসল্লিবাড়িতে এক প্রবাসীর স্ত্রীর ঘর থেকে মাইনুল ইসলামকে আটক করা হয়। ওই বাড়িসংলগ্ন মসজিদে আগে ইমামতি করতেন মাইনুল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আদর্শ, শৃঙ্খলা ও ইসলামী নৈতিকতা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত হওয়ার অভিযোগে বরিশাল জেলার গৌরনদী উপজেলার ‘সাথী’ ও উপজেলা সেক্রেটারি মাইনুল ইসলাম পলাশকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

জেলা ছাত্রশিবির জানায়, শিবির সব সময় ছাত্রদের মধ্যে ইসলামি নৈতিকতা ও চারিত্রিক উৎকর্ষতা অর্জন এবং সব ধরনের কবিরা গুনাহ থেকে দূরে থাকার প্রশিক্ষণের ওপর জোর দিয়ে জনশক্তি গঠন করে থাকে। এর পরেও কখনও কারও মাঝে মানবিক দুর্বলতার প্রকাশ ঘটা অসম্ভব ও অবাস্তব কিছু নয়।

গৌরনদী উপজেলার ওই ঘটনা জানার সঙ্গে সঙ্গে মাইনুল ইসলাম পলাশের সাংগঠনিক সাথী পদ ও দায়িত্ব মুলতবি করা হয় এবং ছাত্রশিবিরের বরিশাল জেলা সেক্রেটারির নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী, মাইনুলের বক্তব্য নিতে না পারলেও অন্যান্য সাক্ষ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতা পাওয়া যায়।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews