
ঢাকায় তিন দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে সারাদেশের ন্যায় বরিশালেও কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
রোববার (৯ নভেম্বর) সকাল থেকে বরিশালের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন।
সকাল থেকে বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী উপস্থিতি স্বাভাবিক থাকলেও কোনো শিক্ষক ক্লাসে যায়নি। এতে অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।
সকালে নগরীর গীর্জা মহল্লার ৮৮ নং ইসলামিয়া সরকারী প্রার্থমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, শ্রেণী কক্ষে শিক্ষার্থীরা উপস্থিত হলেও শিক্ষকরা ক্লাস নেননি।
আন্দোলনরত শিক্ষকরা জানিয়েছে ঢাকায় শিক্ষকদের উপর যে হামলা হয়েছে তারা তার বিচার চান। বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করা যেতো কিন্তু শিক্ষকদের উপর এমন হামলার তারা নিন্দা জানান।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিয়োগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।