1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
প্রেমিককে মারধর করে প্রেমিকাকে ছিনিয়ে নিয়ে ধর্ষণচেষ্টা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

প্রেমিককে মারধর করে প্রেমিকাকে ছিনিয়ে নিয়ে ধর্ষণচেষ্টা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৭১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরিশালের মেহেন্দিগঞ্জে ঘুরতে আসা এক প্রেমিক যুগলকে মারধর ও প্রেমিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে।

বুধবার (২২ এপ্রিল) উপজেলার স্টিমারঘাট সংলগ্ন নির্মাণাধীন মিনি স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।

 

অভিযুক্ত যুবক পৌরসভার ৭ নম্বর বদরপুর গ্রামের বাসিন্দা আবুল হোসেন হাওলাদারের ছেলে ইয়াছিন হাওলাদার।
 
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিন উদ্দিন জানান, প্রেমিককে মারধর করে প্রেমিকাকে ছিনিয়ে নিয়ে ধর্ষণের চেষ্টার ঘটনাটি রাতে শুনেছি। ভুক্তভোগীর পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দেননি। তবে বিষয়টি উপজেলাজুড়ে আলোড়ন সৃষ্টি হওয়ায় পুলিশ অভিযুক্তকে আটকের চেষ্টা চালাচ্ছে।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ইয়াছিন আগে থেকেই ওই যুগলকে লক্ষ্য করছিলেন। পরে তাদের কাছে গিয়ে নানা প্রশ্ন করতে থাকেন এবং একপর্যায়ে প্রেমিক ও প্রেমিকাকে মারধর করেন। মারধরের পর প্রেমিকের মোবাইল ফোন ও মানিব্যাগ রেখে তাকে সেখান থেকে চলে যেতে বাধ্য করেন। প্রাণভয়ে তিনি কিছুটা দূরে সরে গেলে অভিযুক্ত ইয়াছিন তরুণীকে জোর করে তুলে নির্মাণাধীন স্টেডিয়ামের দ্বিতীয় তলায় নিয়ে যান এবং ধর্ষণের চেষ্টা চালান।
 
এসময় তরুণীর চিৎকার শুনে আশপাশের কয়েকজন পথচারী ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন। এ সময় স্থানীয়রা অভিযুক্তকে আটক করলেও পরে তিনি কৌশলে সেখান থেকে পালিয়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পরে ওই তরুণ-তরুণীকে নিরাপদে নিজ নিজ বাড়িতে পৌঁছে দেয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews