1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
প্রেমে মত্ত দুই কিশোরী, পুলিশে দিলো পরিবার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

প্রেমে মত্ত দুই কিশোরী, পুলিশে দিলো পরিবার

  • প্রকাশিত :প্রকাশিত : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ২১১ 0 বার সংবাদি দেখেছে
55

স্থানীয় সূত্র ও কিশোরীদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি মাসে উভয়ের টিকটকের মাধ্যমে পরিচয় হয়। এরই মাঝে একে অপরের বাড়িতে আসা-যাওয়া ও মনের ভাব বিনিময় হয়। এক পর্যায়ে কয়েকদিন আগে এক কিশোরী গোপালগঞ্জে অপর কিশোরীর কাছে ছুটে যায়। সেখানে গিয়ে শুক্রবার (২৫ এপ্রিল) সে অপরজনকে ফরিদগঞ্জ উপজেলায় তাদের বাড়িতে নিয়ে আসে।

 

ওই দুই কিশোরী জানায়, ‘আমরা আবেগে নয়, মন থেকেই একে অপরের প্রতি ভালোলাগা থেকে ভালোবাসা ও অবশেষে পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছি।’ তবে তারা বিবাহ বন্ধনের কোনো প্রমাণপত্র দেখাতে পারেনি।

এদিকে ঘটনা প্রকাশের পর এক কিশোরীর পরিবার শনিবার (২৬ এপ্রিল) দুজনকেই ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ আলম বলেন, চাঁদপুর ও গোপালগঞ্জের দুই মেয়ের সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয়। পরে একে অপরের বাড়িতে আসা যাওয়া হতো। পরিবারের তথ্য মতে তাদের মধ্যে একটি সম্পর্ক তৈরি হয়। যার কারণে একজন ঘর ছেড়ে এখানে চলে আসে। উভয় পরিবার তাদের থানা হেফাজতে নিয়ে আসে। আমরা পরিবার ও দুই কিশোরীর সঙ্গে সমঝোতায় বসেছি। পরবর্তীতে একটি সিদ্ধান্ত নিয়ে দুই কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews