1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ফরিদপুর-বরিশাল মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

ফরিদপুর-বরিশাল মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

  • প্রকাশিত :প্রকাশিত : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭১ 0 বার সংবাদি দেখেছে
52

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কিছু ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে অন্য আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে এলাকাবাসী মহাসড়ক অবরোধ করেছেন। এতে ফরিদপুর-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের ভোগান্তি সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টায় ভাঙ্গা উপজেলার মাধবপুর স্ট্যান্ড এলাকায় গাছের গুঁড়ি ফেলে এবং রাস্তায় আগুন জালিয়ে ফরিদপুর-বরিশাল মহাসড়ক অবরোধ করা হয়। একইভাবে আলগী ইউনিয়নের মনসুরাবাদ এলাকাতেও মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করা হয়, ফলে ঢাকা-খুলনা মহাসড়কও বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান গণমাধ্যমকে বলেন, ‘উপজেলা প্রশাসন ও হাইওয়ে পুলিশ স্থানীয়দের বোঝানোর চেষ্টা করছেন। এখনকার এই অবরোধের কারণ হলো ফরিদপুর-৪ আসনের সীমানা পরিবর্তন। এর আগে গত শুক্রবারও আসন বিন্যাস নিয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের গেজেট বাতিলের দাবিতে এলাকাবাসী দুই দফা মহাসড়ক অবরোধ করেছিল। উপজেলা প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে তিন দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছিল। তবে মঙ্গলবার পুনরায় তারা মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের চারপাশে যাত্রী ও যানবাহনের ভোগান্তি সৃষ্টি হয় ‘

স্থানীয়রা জানিয়েছেন, সড়ক অবরোধের ফলে দৈনন্দিন জীবন ও ব্যবসায়িক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব পড়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews