1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস

  • প্রকাশিত : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ২০৩ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে, রোববারের মধ্যে দক্ষিণ আন্দামান সাগর ও আশেপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়ে পরবর্তীতে আরও ঘণীভূত হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। সোমবারের মধ্যে দক্ষিণ আন্দামান সাগর ও আশেপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির গণমাধ্যমকে বলেন, সোমবারের পরিবর্তে দুই একদিন পিছিয়েও লঘুচাপটি সৃষ্টি হতে পারে। এর গতিপথ শ্রীলঙ্কার তামিলনাড়ুর দিকে হওয়ার সম্ভাবনা বেশি।

লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে এখনই বলা যাচ্ছে না। সম্ভাব্য লঘুচাপটির পরবর্তী ধাপগুলো পর্যবেক্ষণের পর বোঝা যাবে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে কিনা।

আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়াতে ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস।

আগামী রবি ও সোমবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews