1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বজ্রপাতে প্রাণ গেল কৃষকের - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

  • প্রকাশিত : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // পটুয়াখালীর গলাচিপায় বজ্রপাতে তপন শিকারী (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের কাছারিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তপন শিকারী ওই গ্রামের অনিল শিকারীর ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মো. মিজান দেওয়ান জানান, বুধবার সকালে তপন শিকারী নিজ জমিতে ধানের বীজের কাজ করছিলেন। দুপুরের দিকে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বজ্রপাত হলে তপন শিকারী গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান।

বজ্রপাতের শব্দ শুনে স্থানীয় ও স্বজনরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে গুরুতর আহত অবস্থায় তপনকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার জন্য রওনা হন তারা। তবে হাসপাতালে পৌঁছার আগেই পথিমধ্যে তপন শিকারীর মৃত্যু হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews