1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আবারও বন্ধ, ১৫ ঘণ্টা চলার পর - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আবারও বন্ধ, ১৫ ঘণ্টা চলার পর

  • প্রকাশিত : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৭১ 0 বার সংবাদি দেখেছে

রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধি // দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র পুনরায় চালু হওয়ার মাত্র ১৫ ঘণ্টার মাথায় আবারও বন্ধ হয়ে গেছে। এতে উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন দেখা দিয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কেন্দ্রটির ১ নম্বর ইউনিটটি দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। এর আগে বুধবার (২২ এপ্রিল) রাত ১০টার দিকে কয়লার সঙ্গে পাথর প্রবেশ করায় বয়লারের পাইপ ফেটে যায় এবং কুলিং ফ্যান ক্ষতিগ্রস্ত হয়। ফলে ইউনিটটি বন্ধ হয়ে যায়।

পরবর্তীতে মেরামত শেষে শুক্রবার (২৪ এপ্রিল) বিকাল ৪টা থেকে ফায়ারিং কার্যক্রম শুরু হয় এবং রাত ৮টার দিকে ইউনিটটি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করে। তবে টানা ১৫ ঘণ্টা উৎপাদনের পর শনিবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে আবারও ইউনিটটির উৎপাদন বন্ধ হয়ে যায়।

কর্তৃপক্ষ জানায়, বয়লারের অভ্যন্তরে থাকা টিউব আকস্মিকভাবে বিস্ফোরিত হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বর্তমানে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণ বন্ধ রয়েছে।

কেন্দ্রটির প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক বলেন, “বয়লারের টিউব ফেটে যাওয়ার কারণে উৎপাদন বন্ধ করা হয়েছে। স্টিম ঠান্ডা না হওয়া পর্যন্ত ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানা সম্ভব নয়। মেরামত কাজ সম্পন্ন করতে প্রায় ৫ থেকে ৬ দিন সময় লাগতে পারে।”

এদিকে, কেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় পার্বতীপুরসহ উত্তরাঞ্চলের অন্তত ৮টি জেলায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে বলে জানা গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews