1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বন্যার পানি কিছুটা কমলেও, কমেনি দুর্ভোগ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

বন্যার পানি কিছুটা কমলেও, কমেনি দুর্ভোগ

  • প্রকাশিত : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ২০৩ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বৃষ্টি ও উজানের ঢলে কুমিল্লা ও নোয়াখালীতে নদীর পানি কিছুটা কমলেও ধীরগতিতে নামছে লোকালয়ের পানি। আবার নতুন করে প্লাবিত হয়েছে কয়েকটি গ্রামও। এদিকে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকটে দুর্ভোগে বানভাসি মানুষজন।

অন্যদিকে কুমিল্লায় নতুন করে প্লাবিত হয়েছে ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোটে ত্রাণ সংকটে খেয়ে না খেয়ে দিন কাটছে বানভাসিদের।

নোয়াখালীতে জলযানের অভাবে ঠিকমতো পৌঁছাচ্ছে না ত্রাণসামগ্রী। সেনবাগ, বেগমগঞ্জ, সোনাইমুড়ি ও সদরের কিছু এলাকায় জলযানের অভাবে ত্রাণ সহায়তা পৌঁছাতে পারছে না। তবে মৌলভীবাজারে কমেছে নদ-নদীর পানি। যদিও এখনো ডুবে আছে শত শত বাড়িঘর। আর হবিগঞ্জে পরিস্থিতির উন্নতি হওয়ায় আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরেছেন বেশিরভাগ মানুষ।

আবহাওয়া অফিস বলছে, ফেনী-কুমিল্লাসহ এসব এলাকার সব নদীর পানি কমছে। তবে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় এসব এলাকার পানি স্থিতিশীল থাকতে পারে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, বন্যায় প্লাবিত ১১ জেলায় এখনো পানিবন্দি ১০ লাখের বেশি পরিবার। দুর্গত এলাকায় চিকিৎসা সেবা দিতে কাজ করছে ৭শ’র বেশি মেডিকেল টিম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews