1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ববির নতুন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

ববির নতুন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম

  • প্রকাশিত :প্রকাশিত : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ২৩৪ 0 বার সংবাদি দেখেছে
67

ববি প্রতিবেদক // বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অন্তর্বর্তীকালীন উপাচার্য (ভিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফলিত রসায়ন ও কেমি কৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। মঙ্গলবার (১৩ মে) রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ পদের দায়িত্ব দেওয়া হয়। এতে সই করেন মন্ত্রণালয়ের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব এ এস এম কাসেম। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বরিশাল বিশ্ববিদ্যালয় আইন ২০০৬-এর ১০(১) ও ১০(৩) ধারা অনুযায়ী বরিশাল বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন উপাচার্য নিয়োগের পূর্ব পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হলো। তাকে নিয়োগের শর্তে বলা হয়েছে, তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা প্রাপ্য হবেন। বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্য সুবিধা ভোগ করবেন। এ ছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজন মনে করলে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। এর আগে মঙ্গলবার রাতেই আন্দোলনের মুখে ববির উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষকে অপসারণ করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের তিনটি পৃথক প্রজ্ঞাপনে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমতিক্রমে উপাচার্য ড. শুচিতা শারমিন, উপ-উপাচার্য ড. গোলাম রব্বানি এবং কোষাধ্যক্ষ ড. মামুন অর রশিদকে অব্যাহতি দেওয়া হলো। সদ্য সাবেক উপ-উপাচার্য গোলাম রাব্বানি এবং কোধাষ্যক্ষ অধ্যাপক মামুন অর রশিদ প্রজ্ঞাপনের বিষয়টি স্বীকার করেছেন। উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে শিক্ষক-ছাত্ররা গত ২৮ দিন ধরে আন্দোলন চালিয়ে আসছিল। সেই আন্দোলনের অংশ হিসেবে আজ মঙ্গলবার রাত থেকে কয়েকজন শিক্ষার্থী উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশন শুরু করে। অনশনে গিয়ে মঙ্গলবার অন্তত ৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। মঙ্গলবার বিকেল ৫টার দিকে একদফা দাবিতে শিক্ষার্থীরা বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews