1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরগুনায় গুলি-গণপিটুনিতে আহত ডাকাতের মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

বরগুনায় গুলি-গণপিটুনিতে আহত ডাকাতের মৃত্যু

  • প্রকাশিত :প্রকাশিত : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১১০ 0 বার সংবাদি দেখেছে
37

বরগুনার বামনায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ মো. আনোয়ার হোসেন রিপন নামে আটক এক ডাকাত গুলি ও গণপিটুনিতে নিহত হয়েছেন।

রোববার (২৪ মে) দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।


নিহত মো. আনোয়ার হোসেন রিপন পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার লক্ষণা গ্রামের মতি সরদারের ছেলে। ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা, একটি পাইপগান ও একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ।


এরআগে, শনিবার (২৪ মে) দিবাগত রাত আড়াইটার দিকে বামনা উপজেলা ডৌয়াতলা ইউনিয়নের হোগলপাতি এলাকা থেকে তাকে আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা।

এ সময় কেউ একজন তাকে গুলিও করেন। গুলিটি তার পায়ে বিদ্ধ হয়। পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুর ১২টার দিকে মারা যান তিনি।
 

আনোয়ারের বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ১১টি মামলা রয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে বামনা থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম বলেন, ‘ডৌয়াতলা ইউনিয়নের হোগলপাতি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আনোয়ারকে দেখে ফেলেন নৈশ প্রহরীরা। এ সময় তারা স্থানীয়দের বিষয়টি জানালে স্থানীয়রা জড়ো হন। এ সময় নিজেকে বাঁচাতে আনোয়ার তার পাইপগান থেকে সাধারণ মানুষকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এর জবাবে স্থানীয় সুমন জমাদ্দার তার বৈধ অস্ত্র দিয়ে আনোয়ারের পায়ে গুলি করেন। পরে স্থানীয় উত্তেজিত জনতা আনোয়ারকে মারধর করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আনোয়ারকে উদ্ধার করে বামনা হাসপাতালে ভর্তি করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews