1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরগুনায় জমি নিয়ে বিরোধে শিবিরের সাবেক সভাপতিকে হত্যা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

বরগুনায় জমি নিয়ে বিরোধে শিবিরের সাবেক সভাপতিকে হত্যা

  • প্রকাশিত :প্রকাশিত : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ১১৩ 0 বার সংবাদি দেখেছে
45

নিজস্ব প্রতিবেদক // বরগুনার পাথরঘাটায় আপন মেঝ ভাইয়ের সাথে জমি নিয়ে বিরোধের জেরে রাতের আধারে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পাথরঘাটা উপজেলার সাবেক সভাপতি মো: আবুল বাশারকে (৪৫) হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আবুল বাশার একই এলাকার মো: মতিয়র রহমানের ছোট ছেলে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাথরঘাটা উপজেলা আমির মো: শামীম আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আবুল বাশারের স্ত্রী তানিয়া জানান, ‘তার ভাশুর সিদ্দিকুর রহমানের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে ভাশুর সিদ্দিকুর রহমান ও তার ছেলে মুছা এবং ছোট ভাই আবুল বাশার ও স্ত্রী তানিয়াকে মারধর করেছে।

এ নিয়ে মামলা হলে পরে ওই মামলা উঠিয়ে ফেলে। পরে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে তার স্বামী আবুল বাশারকে কল দিলে তিনি বলেন দোকান বন্ধ করতেছে বাড়িতে আসার জন্য। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ ছিল।

কলে না পেয়ে টর্সলাইট নিয়ে বাড়ির সামনের দিকে গেলে সড়কের পাশের মাঠের পানির মধ্যে তার স্বামীকে পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিক চিৎকার দিলে স্থানীয় লোকজন এসে দেখেন তার ঘারের ওপর লোহার দেশীয় অস্ত্র (সাড়াশি) গেথে আছে। এ সময় স্থানীয়রা উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

তিনি আরো জানান, ‘তার ভাশুর সিদ্দিকুর রহমান, তার ছেলে মুছা এবং মেয়ে জামাই সোহেল এ কাজ করতে পারেন বলে ধারণা করছেন। এছাড়া বিকাশের টাকা ফ্লেক্সিলোডের মোবাইল নিয়া যায় তারা।’ এ বিষয়ে অভিযুক্ত সিদ্দিকুর রহমান ও তার ছেলে মুছার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদেরকে পাওয়া যায়নি।

বাংলাদেশ জামায়াতে ইসলামী পাথরঘাটা উপজেলা আমির মো: শামীম আহসান এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পাথরঘাটা উপজেলা সভাপতি হাফেজ রাকিবুল ইসলাম জানান, ‘আবুল বাশারের ভাই সিদ্দিকুর রহমানের সাথে অনেক আগে থেকেই জমি নিয়ে বিরোধ চলছিল। এর সূত্র ধরেই আবুল বাশার ভাইকে হত্যা করা হয়েছে, এটি পূর্ব পরিকল্পিত। আমরা চাই আইনের মাধ্যমে সঠিক তদন্ত করে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews