1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরগুনায় ডাকাত সরদার গ্রেপ্তার, আহত ২ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কাজীরহাটের ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আবুল কালাম খানকে ঘিরে নির্বাচনী আলোচনা পশ্চিমা নারীবাদ নারী-পুরুষের সম্পর্কে বিভাজন তৈরি করেছে: চরমোনাই পীর ঝালকাঠিতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে শপথ, ভিডিও ভাইরাল ১৭ দিন পর নিজ ঠিকানায় ফিরলেন পথ হারানো বৃদ্ধা শানু এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড জাতীয় চাঁদ দেখা কমিটির সভা মঙ্গলবার চিকিৎসায় বিদেশে ৩০ হাজার ডলার পাঠানোর সুযোগ জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত করেছে: স্পিকার

বরগুনায় ডাকাত সরদার গ্রেপ্তার, আহত ২

  • প্রকাশিত : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ২৩৭ 0 বার সংবাদি দেখেছে
বরগুনা প্রতিনিধি // বরগুনা থেকে আন্তঃজেলা ডাকাত দলের সরদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ডাকাত সরদারের নাম সিদ্দিকুর রহমান ভূঁইয়া (২৫)। এসময় ডাকাতের কামড়ে পুলিশের দুই এ এস আই আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাতে তালতলী উপজেলার শরিকখালি ইউনিয়নের বাদুর গাছা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডাকাত দলের সরদার সিদ্দিকুর রহমান ভূঁইয়া বামনা উপজেলার সোনাখালী গ্রামের ইমাদুল হক ভূঁইয়ার ছেলে।

এ বিষয়ে তালতলী থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাত দলের সরদারের শশুড়বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ওসি কাজি শাখাওয়াত হোসেন তপুর নেতৃত্বে পুলিশের এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সিদ্দিকুর রহমান পালানোর চেষ্টায় এ এস আই মো. কামাল হোসেন ও মো. রায়হানের হাতে আক্রমণাত্মক হয়ে কামড় দেয়। এতে এ এস আই কামালের বাম হাতের বৃদ্ধা আঙ্গুল ছিঁড়ে যায়। তাদের চিকিৎসার জন্য আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে এ এস আই কামাল হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি শাখাওয়াত হোসেন তপু বিষয়টি নিশ্চিত করে বলেন সদ্দিকুরের বিরুদ্ধে বামনা পাথরঘাটাসহ একাধিক থানায় মামলা রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews