1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরগুনায় তালাক দেওয়া স্ত্রীকে অপহরণ, উদ্ধার হয়নি দেড় মাসেও - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রাজাপুরের শুক্তাগড়ে চেয়ারম্যান পদে বিএনপি নেতার দোয়া প্রার্থী,ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ গাজীপুর থেকে এসে কাজিরহাটে স্বামীর বাড়িতে মর্যাদা পেতে স্ত্রীর অনশন পালন। মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আমিনুল ইসলাম শিপন মিয়া। ডেঙ্গুতে আজও ৮ জনের মৃত্যু বরিশালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন বরিশাল কোতোয়ালি পুলিশের অভিযানে  ৪০ দিনে ৫ শতাধিক গ্রেফতার  বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা সৌদির নজরদারি এয়ারক্রাফট ভূপাতিত করল হুথিরা আমি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম: শাকিব খান গাজীপুরে ১৩ পোশাক কারখানা বন্ধ

বরগুনায় তালাক দেওয়া স্ত্রীকে অপহরণ, উদ্ধার হয়নি দেড় মাসেও

  • প্রকাশিত : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৪ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // মাদকাসক্ত স্বামীকে তালাক দেওয়ার পর সাবেক স্ত্রীকে অপহরণ করার অভিযোগে বরগুনার নারী ও শিশু নিযার্তন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন সাবেক শ্বশুর।

ওই ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ মো. মশিউর রহমান খান মঙ্গলবার মামলাটি গ্রহণ করে বরগুনা জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ৭ দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।

অভিযুক্ত নোমান হাওলাদার রাকিব বরগুনা জেলার তালতলী উপজেলার হেলেঞ্চা বাড়িয়া গ্রামের মো. সজল হাওলাদারের ছেলে। মামলার বিষয় নিশ্চিত করেছেন ওই ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মোস্তাফিজুর রহমান বাবুল।

একই উপজেলার পচাকোড়ালিয়া গ্রামের ফারুক হাওলাদার মঙ্গলবার বাদী হয়ে ওই ট্রাইব্যুনালে অভিযোগ করেন, তার মেয়েকে আসামি রাকিবের সঙ্গে বিয়ে দেওয়ার পর রাকিব মাদকাসক্ত হয়।

বাদীর মেয়ে অতিষ্ঠ হয়ে ২০১৬ সালের ১ এপ্রিল রাকিবকে তালাক দেয়। গত ৭ আগস্ট সকাল ৭টার সময় বাদী ও তার স্ত্রী পাশের পানের বরজে কাজ করতে যান। এই ফাঁকে রাকিব তার কয়েকজন বন্ধু নিয়ে তার মেয়েকে ঘর থেকে অপহরণ করে নিয়ে পালিয়ে যায়।

বাদী বলেন, আমার মা রাহিমা ও আমার মেয়ে ঘরে সকালের খাবার খাওয়ার সময় রাকিব দলবল নিয়ে আমার মেয়েকে জোরপূর্বক খুনের ভয় দেখিয়ে অপহরণ করে নিয়ে যায়। আমরা মেয়েকে বিভিন্ন স্থানে খুঁজে পাইনি।

আমার দৃঢ় বিশ্বাস আসামি রাকিব আমার মেয়েকে কোথাও আটকে রেখে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেছে। এমনকি হত্যাও করতে পারে। প্রায় দেড় মাসে আমার মেয়ের কোনো খোঁজ পাচ্ছি না। আমার মেয়ে জীবিত কিনা তাও জানি না। আসামি নোমান হাওলাদার রাকিবের ফোন বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews