1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কে ১১ ছাত্রী অসুস্থ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:০১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কে ১১ ছাত্রী অসুস্থ

  • প্রকাশিত : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৯৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরগুনায় স্কুলের পাশে বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছে ১১ ছাত্রী। পরে তাদের বরগুনা জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়। বুধবার (২৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি স্কুল এন্ড কলেজে এ ঘটনা ঘটে।

অসুস্থ শিক্ষার্থীরা হলো: হাবিবা, জান্নাতি, ইয়াসমিন, মিম, জান্নাতি, ঐশী, রিয়া মনি, মনিরা, রুমি, কারিমা ও রিয়া মনি। অসুস্থ শিক্ষার্থীদের সবাই ষষ্ঠ এবং সপ্তম শ্রেণির ছাত্রী।


স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, দুপুরে ক্লাস চলাকালে হঠাৎ কালবৈশাখী ঝড় ও বৃষ্টি শুরু হয়। এ সময় বিকট শব্দে বজ্রপাত হলে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বেশ কয়েকজন ছাত্রী আতঙ্কে অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিক তাদের ফুলঝুড়ি স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হয়। সেখান থেকে তাদের বরগুনা জেনারেল হাসপাতাল স্থানান্তর করা হয়।

চিকিৎসক জানান, বজ্রপাতে শব্দে ভয়ে ছাত্রীরা অসুস্থ হয়ে পড়েছে। ১১ ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের কারো অবস্থা গুরুতর নয়।
এ বিষয়ে ফুলঝুড়ি স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মো. ওবায়দুল কবির বলেন, ‘ফুলঝুড়িতে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। আমরা সবাই ক্লাসে ছিলাম। ওই সময় হঠাৎ বজ্রপাত হলে স্কুলের তৃতীয় তলায় থাকা শিক্ষার্থীরা বেশি আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে যায়। অনেকেই ভয়ে কথা বলতে পারেনি। পরে তাদের স্কুলের হাইজিন কর্নারে নিয়ে গিয়ে যতটুকু সম্ভব হয়েছে সুস্থ করার চেষ্টা করেছি। স্থানীয় ও জেলা প্রশাসনকে বিষয়টি জানিয়ে অসুস্থ শিক্ষার্থীদের কমিউনিটি ক্লিনিকে নেয়া হয়। তারা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের বরগুনা জেনারেল হাসপাতালে পাঠান।

এ বিষয়ে বরগুনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. মাহফুজুর রহমান বলেন, ‘বয়স কম হওয়ায় ওই শিক্ষার্থীরা বজ্রপাতের শব্দে ভয় পেয়েছে। তবে অসুস্থ হয়ে হাসপাতালে আসা শিক্ষার্থীদের কেউই তেমন কোনো খারাপ অবস্থায় নেই। পরবর্তীতে যদি কাউকে গুরুতর মনে হয়, তাহলে তাকে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews