1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরগুনায় ভুল চিকিৎসায় রোগীর ১৮ দাঁতে পচন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

বরগুনায় ভুল চিকিৎসায় রোগীর ১৮ দাঁতে পচন

  • প্রকাশিত :প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১৩১ 0 বার সংবাদি দেখেছে
52

বরগুনা প্রতিনিধি // বরগুনার আমতলীতে দন্ত চিকিৎসক সোনিয়া আফরিন তালুকদারের ভুল চিকিৎসায় রোগী রুমা আক্তারের ১৮ টি দাঁতে পচন ধরেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোগী মোসাঃ রুমা আক্তার এমন অভিযোগ এনে বুধবার বরগুনা জেলা প্রশাসক, সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার দপ্তরে অভিযোগ দিয়েছেন। দ্রুত দন্ত চিকিৎসক সোনিয়া আফরিন তালুকদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন ভুক্তভোগী রুমা।

জানা গেছে, আমতলী পৌরসভার ছুরিকাটা এলাকার বাসিন্দা মোসাঃ রুমা আক্তার গত দুই বছর ধরে তালুকদার ডেন্টাল কেয়ারের চিকিৎসক সোনিয়া আফরিন তালুকদারের কাছে চিকিৎসা নেন। শুরুতেই তিনি ভুল চিকিৎসা দিয়ে আসলেন এমন অভিযোগ রোগী রুমা আক্তারের। তার চিকিৎসার রোগী রুমার ১৮ টি দাঁতে পচন ধরেছে। গত ২৫ এপ্রিল ঢাকা পিজি হাসপাতালের দন্ত বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ এমএ সরোয়ারের কাছে চিকিৎসা নিতে গেলে রোগীর এমন অবস্থা ধরা পড়ে। পরে ওই চিকিৎসক তার দুটি দাত তুলে ফেলেছেন এবং ১৬ টি দাতের চিকিৎসা দিয়েছেন।

রোগীর এমন অবস্থায় ওই চিকিৎসক তালুকদার ডেন্টাল কেয়ারের চিকিৎসক সোনিয়ার বিরুদ্ধে প্রত্যায়ন দিয়েছেন। দন্ত চিকিৎসক সোনিয়ার শাস্তি দাবী করে রোগী রুমা আক্তার বরগুনা জেলা প্রশাসক ও সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছেন।

রোগী রুমা আক্তার বলেন, গত দুই বছর ধরে তালুকদার ডেন্টাল কেয়ারের চিকিৎসক সোনিয়া আফরিন তালুকদারের কাছে আমি চিকিৎসা নেই। শুরুতেই তিনি আমাকে ভুল চিকিৎসা দিয়েছেন। এতে আমার ১৮ টি দাত নষ্ট হয়েছে। দুইটি দাত তুলে ফেলা হয়েছে। ১৬ টি দাতে পচন ধরেছে।

তিনি আরো বলেন, শাস্তি পেতে আমি দন্ত চিকিৎসক সোনিয়ার বিরুদ্ধে জেলা প্রশাসক, সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছি।

এ বিষয়ে দন্ত চিকিৎসক সোনিয়া আফরিন বলেন, আমি ঠিকমতই চিকিৎসা দিয়েছি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।

আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলাদার বলেন, দন্ত চিকিৎসকে নোটিশ দেয়া হয়েছে। নোটিশের জবাব সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews