1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরগুনায় স্ত্রীর পক্ষে ভোট চাওয়ায় দল থেকে বহিষ্কার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বরগুনায় স্ত্রীর পক্ষে ভোট চাওয়ায় দল থেকে বহিষ্কার

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ১৮৩ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // আগামী ২৯ মে অনুষ্ঠিত হতে যাওয়া তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্ত্রীর পক্ষে ভোট চাওয়ায় পাথরঘাটা উপজেলা যুবদলের আহ্বায়ক লিটন আহমেদকে বহিষ্কার করেছে বিএনপি কেন্দ্রীয় কমিটি।

গতকাল সোমবার যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্নার নির্দেশে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দফতর সম্পাদক আজিজুর রহমান আকন্দ স্বাক্ষরিত এক পত্রে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।

জানা গেছে, পাথরঘাটা উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফারজানা আহাম্মেদ মনির পক্ষে প্রকাশ্যে ভোট প্রার্থনা করে সংগঠনের নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করায় তার স্বামীকে বহিষ্কার করা হয়। মঙ্গলবার (১৪ মে) এ বিষয়ে লিটন আহমেদ বলেন, ‘এটা দলের সিদ্ধান্ত। দল আমাকে বহিষ্কার করছে। কিন্তু আমি দলকে ভালোবাসি। যতদিন বেঁচে আছি (বিএনপি) দল করে যাব। এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না।’

মঙ্গলবার (১৪ মে) পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মো. ফারুক বলেন, লিটন আহমেদ উপজেলা যুবদলের আহ্বায়ক ছিলেন। দলীয় সিদ্ধান্ত আমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে স্ত্রীর পক্ষে ভোট চাওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews