1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরগুনায় হরিণের মাংসসহ শিকারি আটক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

বরগুনায় হরিণের মাংসসহ শিকারি আটক

  • প্রকাশিত :প্রকাশিত : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৪৯ 0 বার সংবাদি দেখেছে
69

বরগুনার পাথরঘাটায় কোস্টগার্ডের অভিযানে ১০২ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। এ সময় হরিণ শিকারে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তি হলেন, পাথরঘাটা উপজেলার কাঠালতলী এলাকার বাসিন্দা মো. রুস্তম আলীর ছেলে মো. লিটন (৪৯)।

রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।

কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত প্রায় ৩টার দিকে পাথরঘাটা উপজেলার কাঠালতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পাথরঘাটা কোস্টগার্ড স্টেশনের একটি দল। অভিযানের সময় ওই এলাকা থেকে অবৈধভাবে সংরক্ষিত ১০২ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। একই সঙ্গে হরিণ শিকারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. লিটনকে আটক করা হয়।

এ বিষয়ে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, উদ্ধারকৃত হরিণের মাংস ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
আর. এম মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Theme Customized By BreakingNews