1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরগুনায় ১৩ কেজির পাঙ্গাস সাড়ে ১০ হাজারে বিক্রি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

বরগুনায় ১৩ কেজির পাঙ্গাস সাড়ে ১০ হাজারে বিক্রি

  • প্রকাশিত : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরগুনার পায়রা (বুড়িশ্বর) নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ১৩ কেজি ওজনের একটি পাঙ্গাস। মাছটি খুচরা বাজারে ১০ হাজার ৪০০ টাকায় বিক্রি করা হয়েছে বলে জানা গেছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে তালতলী খুচরা মাছ বাজারে ৮০০ টাকা কেজি দরে মাছটি বিক্রি হয়।

জানা গেছে, শুক্রবার সকালে উপজেলার তেঁতুল বাড়িয়া এলাকার জেলে মো. সালাম তালুকদারের জালে মাছটি ধরা পড়ে। পরে তিনি মাছটি তালতলী মাছ বাজারে খুচরা মাছ ব্যবসায়ী আল-আমিন হাওলাদারের কাছে ৯ হাজার টাকায় বিক্রি করেন। পরে তিনি খুচরা ক্রেতাদের কাছে মাছটি ১০ হাজার ৪০০ টাকায় বিক্রি করেন।

মাছ ব্যবসায়ী আল-আমিন হাওলাদার বলেন, এত বড় মাছ সাধারণত ধরা পড়ে না। তাই সবাই এ মাছ খেতে চাইবে। এ জন্য মাছটি দ্রুত কিনে নিয়েছি। পরে মাছটি কেটে প্রতি কেজি ৮০০ টাকা দরে মোট ১০ হাজার ৪০০ টাকা বিক্রি করি।

বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, নদী ও সাগরে বিভিন্ন সময় মাছ ধরা নিষেধাজ্ঞা সঠিক নিয়মে জেলেরা পালন করে। তাই মৌসুমে ইলিশসহ বিভিন্ন ধরনের বড় সাইজের মাছ জেলেদের জারে ধরা পড়ে। জেলেরা বেশি করে মাছ পেলে সরকারের বিভিন্ন কর্মসূচি সার্থক হবে বলে আমি মনে করি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews