1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালের তালতলিতে অবৈধ ভাবে মাটি কাটার অভিযোগে ভেকু জব্দ, আটক ২ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কাজীরহাটের ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আবুল কালাম খানকে ঘিরে নির্বাচনী আলোচনা পশ্চিমা নারীবাদ নারী-পুরুষের সম্পর্কে বিভাজন তৈরি করেছে: চরমোনাই পীর ঝালকাঠিতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে শপথ, ভিডিও ভাইরাল ১৭ দিন পর নিজ ঠিকানায় ফিরলেন পথ হারানো বৃদ্ধা শানু এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড জাতীয় চাঁদ দেখা কমিটির সভা মঙ্গলবার চিকিৎসায় বিদেশে ৩০ হাজার ডলার পাঠানোর সুযোগ জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত করেছে: স্পিকার

বরিশালের তালতলিতে অবৈধ ভাবে মাটি কাটার অভিযোগে ভেকু জব্দ, আটক ২

  • প্রকাশিত : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ২৪৫ 0 বার সংবাদি দেখেছে
মোঃ কাওছার হোসেন, স্টাফ রিপোর্টঃ বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের তালতলি বাজার সংলগ্ন খালের পাড়ে সরকারি খাস জমিতে অবৈধ ভাবে মাটি কাটার অভিযোগে একটি ভেকু জব্দ করে‌ছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও ভেকুর মালিক বাহাউদ্দীন ও তার ড্রাইভার কে আটক করা হয়। ১২ নভেম্বর রবিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বরিশাল সদর সহকারী ভূমি কমিশনার নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন খান এ অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের তালতলি এলাকায় সরকারি খাস জমিতে ভৃমি দস্যুরা অবৈধ ভাবে মাটি কেটে বালু দিয়ে ভরাটের প্রস্তুতির সময় এমন সংবাদের অভিযোগ পেয়ে  অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় ওই স্থানে একটি চালকসহ ভেকু জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বরিশাল সদর সহকারী ভূমি কমিশনার বলেন, ভূমিদস্যুরা সরকারি জমি থেকে মাটি কেটে বালু দিয়ে ভরাটের প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভি‌ত্তি‌তে অ‌ভিযান পরিচালনা করে ভেকুসহ চালক ও ভেকু মালিককে জব্দ ক‌রি। তবে এ কাজে জড়িতদের বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সহযোগিতা করেন বরিশালের কাউনিয়া থানা পুলিশ।
আটকৃত ভেকুর ড্রাইভার বলেন, আমরা স্থানীয় মোঃ কালু শিকদার ও সাবেক মেম্বর ফিরোজের নির্দেশে এখানে ভেকু নিয়ে আসি মাটিকাটার উদ্দেশ্যে। এই জমি যে সরকারি তা আমরা জানতাম না, জানলে এখানে কোন ভাবেই আসতাম না। উল্লেখ্য যে, বিগত কয়েক মাস আগেও কালু শিকদার ও সাবেক মেম্বর ফিরোজ গণপূর্তির সাইনবোর্ড টানিয়ে উক্ত জমি ভরাট করে দখলের পায়তারা করেছিল, উক্ত সময় তাদের বিরুদ্ধে জমি দখলের সংবাদ প্রকাশ হলে কাজ বন্ধ রেখে সাইনবোর্ড নামিয়ে ফেলে। পুনরায় তাদের এই জমি দখলের বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে। এ বিষয়ে অভিযুক্ত কালু শিকদার ও সাবেক মেম্বর ফিরোজের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তাদের পাওয়া যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews