1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালের লঞ্চঘাট-নৌপথে অরাজকতা চলবে না: নৌপরিবহন উপদেষ্টা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

বরিশালের লঞ্চঘাট-নৌপথে অরাজকতা চলবে না: নৌপরিবহন উপদেষ্টা

  • প্রকাশিত : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ২১৩ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরিশাল অঞ্চলের লঞ্চঘাট এলাকা এবং নৌপথে কোনো অরাজকতা চলবে না বলে হুশিয়ারি দিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

রবিবার (১৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে জেলার হিজলা লঞ্চঘাটে বিআইডব্লিউ টিপি-১ প্রকল্পের আওতায় প্রক্রিয়াধীন হিজলা ল্যান্ডিং স্টেশন নির্মাণ কার্যক্রম ও হিজলা উপজেলার লঞ্চঘাট থেকে নৌপথে কেবিন ক্রুজারে মুলাদী উপজেলার বিআইডব্লিউটিএর নব নির্মিত ঘোষের চর লঞ্চঘাট পরিদর্শনের সময় তিনি হুশিয়ারি দেন।

তিনি বলেন, উপজেলাভিত্তিক লঞ্চঘাটগুলোকে গুরুত্ব সহকারে আরও আধুনিকায়ন করা হবে। নৌপথে যাত্রীদের চলাচল করতে কোনো অসুবিধায় যেন না পড়তে হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএর চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা, বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, বরিশালের পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন, হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিজাম উদ্দিনসহ বিআইডব্লিউটিএর কর্মকর্তা-কর্মচারীরা। সূত্র: বাসস

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews