1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালের সাবেক এমপি জেবুন্নেছা কারাগারে - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছা কারাগারে

  • প্রকাশিত :প্রকাশিত : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ২১০ 0 বার সংবাদি দেখেছে
77

নিজস্ব প্রতিবেদক // বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সদস্যের দায়ের করা মামলায় বরিশাল–০৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।সোমবার দুপুরে জেবুন্নেছা আফরোজকে বরিশাল অতিরিক্ত চিফ ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে এই আদেশ দেন বিচারক।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বলেন, ‘জেবুন্নেছা আফরোজ বরিশাল সদর আসনের সাবেক এমপি ছিলেন। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাঁকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মারজুক আব্দুল্লাহর করা একটি মামলায় তাঁকে পুলিশ আদালতে নিয়ে আসে।

অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হাবিবুর রহমান আসামিকে দৃশ্যমান গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’‘আসামি পক্ষ জামিনের আবেদন করলে আদালত মামলা বিবেচনা করে তার তা নামঞ্জুর করেন।’ যোগ করেন অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।

এর আগে গত ১৬ মে জেবুন্নেছা আফরোজকে ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ–সভাপতি। তাঁর স্বামী বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র শওকত হোসেন হিরণ, যার ২০১৪ সালের এপ্রিলে সংসদ সদস্য (এমপি) থাকা অবস্থায় মৃত্যু হয়। পরে ওই আসনে উপনির্বাচন করে জয়ী হন হিরণের স্ত্রী জেবুন্নেছা আফরোজ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews