1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে ইয়াবাসহ ধাওয়া খেয়ে পালালেন কলেজ কর্মচারী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বরিশালে ইয়াবাসহ ধাওয়া খেয়ে পালালেন কলেজ কর্মচারী

  • প্রকাশিত : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৪৩ 0 বার সংবাদি দেখেছে

বরিশালের গৌরনদীতে ইয়াবা কিনতে এসে স্থানীয় উত্তেজিত জনতার হাতে অবরুদ্ধ ও গণধোলাইয়ের শিকার হয়েছেন মাইনুর হাসান মাসুম নামের এক কলেজ কর্মচারী। পরিস্থিতি বেগতিক দেখে নিজের ব্যবহৃত মোটরসাইকেল, মুঠোফোন ও মানিব্যাগ ঘটনাস্থলেই ফেলে রেখে দৌড়ে পালিয়ে আত্মরক্ষা করেন তিনি।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। গণধোলাইয়ের শিকার মাসুম পার্শ্ববর্তী মাদারীপুর জেলার ডাসার এলাকার বাসিন্দা। তিনি খুলনা জেলার দাকোপ উপজেলার লাউডোব কৈলাশগঞ্জ সরকারি মহিলা ডিগ্রি কলেজে ‘অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক’ পদে কর্মরত। সম্প্রতি তিনি ছুটিতে নিজ বাড়িতে এসেছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে খাঞ্জাপুর এলাকার এক চিহ্নিত মাদক কারবারির কাছ থেকে ইয়াবা ক্রয় করে মোটরসাইকেলযোগে ফিরছিলেন মাসুম। তিনি ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে সন্দেহজনক চলাফেরার কারণে একদল স্থানীয় যুবক তার পথরোধ করে তল্লাশি চালায়। এ সময় তার কাছ থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ঘটনা জানাজানি হলে আশপাশের ক্ষুব্ধ জনতা জড়ো হয়ে তাকে গণধোলাই দেয়। উত্তেজনার একপর্যায়ে গণধোলাই থেকে বাঁচতে মাসুম তার মোটরসাইকেল, মোবাইল ও মানিব্যাগ ফেলে দ্রুত সটকে পড়েন।

এ বিষয়ে অভিযুক্ত মাইনুর হাসান মাসুমের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, ঘটনাটি সম্পর্কে তিনি পূর্বে অবগত ছিলেন না। তবে বিষয়টি খতিয়ে দেখে সত্যতা সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews