1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে উৎসবমুখর পরিবেশে আইনজীবী সমিতির ভোটগ্রহণ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কাজীরহাটের ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আবুল কালাম খানকে ঘিরে নির্বাচনী আলোচনা পশ্চিমা নারীবাদ নারী-পুরুষের সম্পর্কে বিভাজন তৈরি করেছে: চরমোনাই পীর ঝালকাঠিতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে শপথ, ভিডিও ভাইরাল ১৭ দিন পর নিজ ঠিকানায় ফিরলেন পথ হারানো বৃদ্ধা শানু এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড জাতীয় চাঁদ দেখা কমিটির সভা মঙ্গলবার চিকিৎসায় বিদেশে ৩০ হাজার ডলার পাঠানোর সুযোগ জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত করেছে: স্পিকার

বরিশালে উৎসবমুখর পরিবেশে আইনজীবী সমিতির ভোটগ্রহণ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৪২ 0 বার সংবাদি দেখেছে
বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল ৯টায় শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হবে বিকেল ৪ টায়। সুষ্ঠু-সুন্দর পরিবেশে ভোট গ্রহণের যাবতীয় ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন।

এবার আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত আইনজীবী প্যানেল কার্যকরী কমিটির ১১ টি পদে প্রতিদ্বন্দিতা করছে। এদিকে গণতান্ত্রিক আইনজীবী পরিষদ থেকে শুধুমাত্র সভাপতি পদে একজন প্রতিদ্বন্দিতা করছে। সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে আশাবাদী সব প্রার্থীরা। বরিশাল জেলা আইনজীবী সমিতি নির্বাচন ঘিরে আদালত পাড়ায় ছিলো উৎসবের আমেজ।

এবার সভাপতি, সম্পাদক, ২টি সহসভাপতি, ২টি যুগ্ম সম্পাদক, অর্থ সম্পাদক এবং নির্বাহী সদস্যের ৪ পদসহ কার্যকরী কমিটির ১১টি পদে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছে। আওয়ামী সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদে সভাপতি পদে ফয়জুল হক ফয়েজ ও সম্পাদক পদে দেলোয়র হোসেন মুন্সিসহ ১১ পদে এবং বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি পদে এস.এম সাদিকুর রহমান লিংকন ও সম্পাদক পদে আবুল কালাম আযাদ ইমনসহ ১১টি পদে এবং গণতান্ত্রিক আইনজীবী পরিষদ থেকে শুধুমাত্র সভাপতি পদে হিরন কুমার দাস মিঠু প্রতিদ্বন্দিতা করছেন।

এবার আইনজীবী সমিতি নির্বাচনে মোট ভোটার ৮৯৬ জন। সকাল থেকে সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোট দিচ্ছেন ভোটাররা। সুষ্ঠু নির্বাচন হলে সব প্রার্থী জয়ের আশা করেছেন। বিকেল ৪ টায় ভোটগ্রহণ শেষ হলে রাতভর গণনা শেষে পরদিন ভোরে ফল ঘোষণার কথা রয়েছে। গত বছর সমিতি নির্বাচনে সংখ্যাগরিস্ট জয় পায় আওয়ামী সমর্থিত প্যানেল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews