1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বরিশালে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

  • প্রকাশিত : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৬১ 0 বার সংবাদি দেখেছে

চাকরিরত অবস্থায় শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে ১০ ভাগ টাকা কেটে রাখা হতো। কিন্তু অবসর গ্রহণের পর সেই টাকা গত সাত বছর ধরে দেয়া বন্ধ রয়েছে।

হাইকোর্টের রায় অনুযায়ী অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতা ও কল্যাণ ভাতা প্রদানের দাবি জানিয়ে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) বেলা ১১টার দিকে অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বরিশাল জেলার অবসরপ্রাপ্ত সকল শিক্ষক-কর্মচারী অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক-কর্মচারীরা অবসরকালীন সময়ে দুঃখ, কষ্ট ও দুর্দশার মধ্যে রয়েছে। অবসর গ্রহণের তিন-চার বছর পরে অবসর ভাতা ও কল্যাণ ভাতার অর্থ না পেয়ে একজন শিক্ষক কর্মচারীর মৃত্যুবরণের মতো অমানবিক ঘটনাও রয়েছে।

অবসরপ্রাপ্ত শিক্ষকরা বলেন, চাকরিরত অবস্থায় শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে ১০ ভাগ টাকা কেটে রাখা হতো। কিন্তু অবসর গ্রহণের পর সেই টাকা গত সাত বছর ধরে দেয়া বন্ধ রয়েছে। এতে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন। এর থেকে পরিত্রাণের জন্য বর্তমান সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন শিক্ষকরা।

মানববন্ধন শেষে নগরীতে মিছিল করেন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বরিশাল সিটি কলেজে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews