1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে কমেছে পাসের হার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বরিশালে কমেছে পাসের হার

  • প্রকাশিত : রবিবার, ১২ মে, ২০২৪
  • ১৭৪ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় বরিশাল বোর্ডে পাসের হার ৮৯ দশমিক ১৩ শতাংশ। গত বছর যা ছিল ৯০ দশমিক ১৮ শতাংশ। এবার মোট জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ১৪৫ জন। গত বছর যা ছিল ৬ হাজার ৩১১ জন। এবার পাস ও জিপিএ-৫ এর হার কমেছে।

রোববার (১২ মে) দুপু‌রে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন। তিনি জানান, বরিশালে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮৮ হাজার ৮৪৫ জন। এর মধ্যে অংশ নিয়েছে ৮৭ হাজার ৭৩৪ জন। আর পাস করেছে ৭৮ হাজার ১৯৭ জন।

আর বহিষ্কার হয়েছে ৫১ জন। অরুণ কুমার গাইন বলেন, ‘বিভাগের ৬ জেলার মধ্যে এ বছর ১ হাজার ৪৮৯টি বিদ্যালয় অংশগ্রহণ করেছে। এরমধ্যে ২২২টি স্কুলের শিক্ষার্থী শতভাগ পাস করেছে। এছাড়া কেন্দ্র ছিল ১৯৬টি। তবে পাসের হারের সঙ্গে সঙ্গে এ বছর জিপিএ-৫ এর সংখ্যা কমেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews