1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে কমেছে সবজির দাম - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

বরিশালে কমেছে সবজির দাম

  • প্রকাশিত :প্রকাশিত : সোমবার, ১২ মে, ২০২৫
  • ৭৮ 0 বার সংবাদি দেখেছে
34

সপ্তাহের ব্যবধানে বরিশালের বাজারে কমেছে সবজির দাম। গত সপ্তাহের তুলনায় প্রতি কেজি সবজি ৫-১৫ টাকা কমে বিক্রি হচ্ছে। এতে স্বস্তি দেখা গেছে ক্রেতাদের মাঝে। তবে অপরিবর্তিত রয়েছে মাছ ও মাংসের দাম।

সোমবার (১২ মে) সকালে বরিশালের একমাত্র পাইকারি সবজির আড়ত ও বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

 

পাইকারি বাজার ঘুরে দেখা গেছে, শসা গত সপ্তাহে পাইকারি ২৫-৩০ টাকা কেজি বিক্রি হলেও এ সপ্তাহে বিক্রি হচ্ছে ২০-২৫ টাকায়। এছাড়া অন্যান্য সবজি ও কাঁচা মরিচ গত সপ্তাহে কেজি ৩০-৪০ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকায়, বরবটি ৩০-৩৫ টাকা থেকে কমে এ সপ্তাহে বিক্রি হচ্ছে ২০-৩০ টাকায়। করলা ৪০ টাকা থেকে কমে ২৫-৩০ টাকায়, টমেটো ৩০ টাকা থেকে কমে ২০-২২ টাকা, পটল ৩৫-৩৮ টাকা থেকে কমে ২৫ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে।

এছাড়া অন্যান্য সবজি গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে। এর মধ্যে বেগুন প্রকার ভেদে ২৫-৩০ টাকা, সজনে ৬০-৭০ টাকা, ঢেঁড়স ১০-১৫ টাকা, লাউ আকারভেদে ১০-৩০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি হালি কাঁচা কলা ২৫ টাকা ও লেবুর হালি ২০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে আলু প্রতি কেজি ২৫-৩০ টাকা, পেঁয়াজ ৪০ টাকা, রসুন ৫০-৬০ কেজি দরে বিক্রি হচ্ছে।

 

এছাড়া মাছ ও মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। এর মধ্যে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০-১৮০ টাকায়। সোনালি মুরগি ৩২০ টাকায়, গরুর মাংস ৭৫০ টাকা ও খাসির মাংস ১১৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কেজি প্রতি রুই ৩০০-৪৫০ টাকা, টেংরা মাছ ৫০০-৬০০ টাকা, ঘেরের তেলাপিয়া ১৪০ টাকা, পাঙাস মাছ ১৩০-১৫০ টাকা, চিংড়ি প্রকারভেদে ৪৫০-৬৫০ টাকা, পাবদা ৩৫০-৪০০ টাকা, মাঝারি ভেটকি ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বরিশালে সবজির পাইকারি বাজার বহুমুখী সিটি মার্কেটের দুলাল বাণিজ্যালয়ের মালিক মো. শুভ জাগো নিউজকে জানান, বেশ কিছুদিন সবজির দাম সাধারণের নাগালের মধ্যে রয়েছে। প্রতি সপ্তাহে ৫-১০ টাকা কমছে বাড়ছে। মাঝে মাঝে অপরিবর্তিত থাকছে।

বরিশালে কমেছে সবজির দাম

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধীকারী বলেন, প্রায় প্রতিদিনই নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি রোধে বাজার মনিটরিং করা হচ্ছে। বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অসাধু ব্যবসায়ীদের জরিমানা করা হচ্ছে। অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews