1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে কলোনীতে আগুন, চার বসতঘর ভষ্মীভূত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কাজীরহাটের ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আবুল কালাম খানকে ঘিরে নির্বাচনী আলোচনা পশ্চিমা নারীবাদ নারী-পুরুষের সম্পর্কে বিভাজন তৈরি করেছে: চরমোনাই পীর ঝালকাঠিতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে শপথ, ভিডিও ভাইরাল ১৭ দিন পর নিজ ঠিকানায় ফিরলেন পথ হারানো বৃদ্ধা শানু এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড জাতীয় চাঁদ দেখা কমিটির সভা মঙ্গলবার চিকিৎসায় বিদেশে ৩০ হাজার ডলার পাঠানোর সুযোগ জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত করেছে: স্পিকার

বরিশালে কলোনীতে আগুন, চার বসতঘর ভষ্মীভূত

  • প্রকাশিত : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ২৭৩ 0 বার সংবাদি দেখেছে

নগরীর চাঁদমারী এলাকার বঙ্গবন্ধু কলোনীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ঘটনার পর পরই স্থানীয় এবং পুলিশের সহায়তায় ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই বসতির চারটি ঘর পুড়ে যায়।

এদিকে, খবর পেয়ে বরিশালের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনসহ জেলা এবং উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তারা ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেন।

যাদের ঘর পুড়ে গেছে তারা হলেন- বঙ্গবন্ধু কলোনীর নূরু জমাদ্দার, বজলু মিস্ত্রি, খলিল হাওলাদার ও মজিবুর হাওলাদারের ঘর। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. মিজানুর রহমান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, ‘রাত ৮টার দিকে বঙ্গবন্ধু কলোনীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘন্টাব্যাপি চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, ‘আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে সেটা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে সেটা নিশ্চিত হওয়া যাবে।

এদিকে, খবর পেয়ে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তার ব্যবস্থা করবেন বলে প্রতিশ্রুতি দেন।

এসময় জেলা প্রশাসক সাংবাদিকদের বলেন, ‘আগুনে ক্ষতিগ্রস্তদের তালিকা করে সরকারের যে বরাদ্দ আছে তা থেকে সহায়তা করা হবে। তাছাড়া এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews