1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে কাভার্ডভ্যানের ধাক্কায় ডিপ্লোমা প্রকৌশলীর মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

বরিশালে কাভার্ডভ্যানের ধাক্কায় ডিপ্লোমা প্রকৌশলীর মৃত্যু

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৩ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বানারীপাড়া-বরিশাল মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় গুরুতর আহত ইজিবাই যাত্রী ও বন্দর বাজারের তরুণ মাছ ব্যবসায়ী ডিপ্লমা প্রকৌশলী সুসান্ত রায় চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু হয়েছে।

 

সোমবার রাত অনুমান সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। বিষয়টি নিশ্চিত করে সুসান্তর পরিবার ও বন্দর বাজারের মাছ ব্যবসায়ী নান্টু রায় বরিশালটাইমসকে বলেন, সোমবার বিকেল অনুমান পৌনে ৩টার দিকে সুসান্ত রায় (২৮) নেছারাবাদ থেকে ফুলের চারা কিনে ইজিবাইকে সদর ইউনিয়নের আলতা গ্রামের নিজ বাড়িতে যাচ্ছিলেন।

 

এ সময় বানারীপাড়া-বরিশাল মহাসড়কের মাছরং ব্রিজের ঢালে বিপরিত দিক থেকে আসা ও নেছারাবাদগামী একটি কাভার্ডভ্যানের ধাক্কায় ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায় এবং সুসান্ত রায় ও চালক সমির রঞ্জন আহত হয়। এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

 

সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেবামেক হাসপাতালে রেফার করেন। ওই দিন বিকেলে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নেয়ার পর রাত অনুমান সাড়ে ১০টার দিকে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করেন।

 

এ ব্যাপারে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মো.মোস্তফা বলেন, সড়ক ঘটনায় নিহত সুসান্তর পরিবার থেকে এখনও কোন অভিযোগ পাওয়া না গেলেও ঘাতক কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে।

 

এছাড়া ওই ঘটনায় থানা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক লাশ ময়নাতদন্তের জন্য মঙ্গলবার বরিশাল শেবামেক হাসপাতালে প্রেরণ করা হবে বলে তিনি জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews