1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে ‍গ্রীন লাইন পরিবহনের চাঁপায় কিশোর নিহত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

বরিশালে ‍গ্রীন লাইন পরিবহনের চাঁপায় কিশোর নিহত

  • প্রকাশিত :প্রকাশিত : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৮৬ 0 বার সংবাদি দেখেছে
53

নিজস্ব প্রতিবেদক // মহাসড়ক পারাপারের সময় বেপরোয়াগতির গ্রীন লাইন পরিবহনের চাঁপায় বারো বছর বয়সের জয় দত্ত নামের এক কিশোর ঘটনাস্থলেই নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল দশটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থীর মোহাম্মদ আলী ব্রিজ সংলগ্ন এলাকায়। নিহত জয় উপজেলার তাঁরাকুপি গ্রামের সুমন্ত দত্তের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে গৌরনদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানিয়েছেন, ব্যাটারি চালিত ভ্যান থেকে নেমে বাড়ি যাওয়ার জন্য মহাসড়ক পারাপার হচ্ছিলো জয়। এসময় বরিশাল থেকে ঢাকাগামী গ্রীন লাইন পরিবহনের বেপরোয়াগতির একটি বাস জয়কে চাঁপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই জয় নিহত হয়।

খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশের কাছে সোর্পদ করেছেন। গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানান, গ্রীন লাইন পরিবহনের ঘাতক বাসটি সনাক্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews