1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭ তম প্রয়াণ বার্ষিকী নানা আয়োজনে পালিত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রাজাপুরের শুক্তাগড়ে চেয়ারম্যান পদে বিএনপি নেতার দোয়া প্রার্থী,ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ গাজীপুর থেকে এসে কাজিরহাটে স্বামীর বাড়িতে মর্যাদা পেতে স্ত্রীর অনশন পালন। মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আমিনুল ইসলাম শিপন মিয়া। ডেঙ্গুতে আজও ৮ জনের মৃত্যু বরিশালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন বরিশাল কোতোয়ালি পুলিশের অভিযানে  ৪০ দিনে ৫ শতাধিক গ্রেফতার  বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা সৌদির নজরদারি এয়ারক্রাফট ভূপাতিত করল হুথিরা আমি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম: শাকিব খান গাজীপুরে ১৩ পোশাক কারখানা বন্ধ

বরিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭ তম প্রয়াণ বার্ষিকী নানা আয়োজনে পালিত

  • প্রকাশিত : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ২০১ 0 বার সংবাদি দেখেছে

বরিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭ তম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে নজরুল সাংস্কৃতিক জোট এর আয়োজনে রবিবার রাতে অশ্বিনী কুমার হলে, আলোচনা-কবিতা ও নজরুল সঙ্গীতের মাধ্যমে পালিত হয়েছে। নজরুল সাংস্কৃতিক জোট এর সভাপতি পাপিয়া জেসমিন এর সভাপতিত্বে প্রয়াণ বাষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম ।

এসময় তিনি বলেন, নজরুল এর সাহিত্যকর্ম কোন বিশেষ সম্প্রদায়ের জন্য নয়। সকল মানব জাতির জন্য । নজরুল এর সাহিত্যকর্ম অনুসরণ করলে, অজ্ঞতা, গোড়ামী থেকে আমরা মুক্তি পাব। মূখ্য আলোচক হিসেবে কবি তপংকর চক্রবর্তী বলেন কবিতা ও গানের মতো নজরুলের প্রবন্ধও অসাধারণ-কিন্তু আমরা কয়জন এটি জানি। নজরুল এর সাহিত্যকর্ম নিয়ে আমাদের আরো বেশী করে চর্চা করা উচিত।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠন এর সাধারণ সম্পাদক শেখ নাছের জামাল ,সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি ও সম্পাদক যথাক্রমে শুভংকর চক্রবর্তী, স্নেহাংশু কুমার বিশ্বাস ।

পরে নজরুল সাংস্কৃতিক জোটের শিল্পীবৃন্দ কাজী নজরুল ইসলামের গজল, কীর্তন , হিন্দুস্থানী রাগ সহ বিভিন্ন আঙ্গিকের, বৃন্দ ও একক ১৪ টি সংগীত পরিবেশন করে। এর আগে চারুকলা বরিশাল এর শিশুরা কাজী নজরুল ইসলামের প্রয়াণ বার্ষিকী উপলক্ষে কবিতা আলেখ্য পরিবেশন করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews