1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কাজীরহাটের ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আবুল কালাম খানকে ঘিরে নির্বাচনী আলোচনা পশ্চিমা নারীবাদ নারী-পুরুষের সম্পর্কে বিভাজন তৈরি করেছে: চরমোনাই পীর ঝালকাঠিতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে শপথ, ভিডিও ভাইরাল ১৭ দিন পর নিজ ঠিকানায় ফিরলেন পথ হারানো বৃদ্ধা শানু এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড জাতীয় চাঁদ দেখা কমিটির সভা মঙ্গলবার চিকিৎসায় বিদেশে ৩০ হাজার ডলার পাঠানোর সুযোগ জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত করেছে: স্পিকার

বরিশালে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ

  • প্রকাশিত : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ২২৩ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বিএনপির ডাকা অবরোধ কর্মসূচিকে সফল করতে মশাল ও বিক্ষোভ মিছিল করার পাশাপাশি টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে নেতা-কর্মীরা। রোববার (১২ নভেম্বর) সকালে বরিশাল নগরের নথুল্লাবাদ এলাকায় মহানগর বিএনপির সদস্য ও ছাত্রদলের সাবেক নেত্রী আফরোজা খানম নাসরিনের নেতৃত্বে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুর করেন সমর্থকরা।

এর আগে শনিবার (১১ নভেম্বর) রাতে নগরের আমতলা মোড়ে অবরোধের সমর্থনে মশাল মিছিল করা হয়েছে। ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব রিয়াজের নেতৃত্বে এ মিছিল বের করা হয়। এ ছাড়া মহানগর যুবদলও অবরোধের পক্ষে রাতে বিক্ষোভ মিছিল করেছে।

শনিবার রাতে বরিশালে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে বরিশাল নগরে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে প্রথম। রোববার ভোরে নগরের কাশিপুর এলাকায় বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। স্থানীয় নৈশপ্রহরী সাগর হোসেন মোল্লা জানান, ভোরে ১৫ থেকে ১৬ জন যুবক হাতে দেশীয় অস্ত্র নিয়ে নগরের কাশিপুর এলাকায় রাস্তার পাশে থাকা বাসে আগুন দেন। পরে ৯৯৯ এ কল দেওয়া হলে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল শুরু করে। স্বাভাবিক আছে লঞ্চ চলাচলও। অন্যদিনের মতোই স্বাভাবিক পরিস্থিতি সড়কগুলোতে। ব্যবসা, বাণিজ্য, আদালত, শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তবে সড়কে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews