1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

বরিশালে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি

  • প্রকাশিত :প্রকাশিত : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৪ 0 বার সংবাদি দেখেছে
72

 

ফয়সাল রাকিব, বরিশাল ব্যুরো প্রধান।।

বরিশালের মেহেন্দিগঞ্জে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সেতু ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জননেতা রাজিব আহসান (এমপি) আজ বাদ জোহর ৯ নং জাঙ্গালিয়া ইউনিয়নের ২ নং সিন্নিরচর ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর-এর প্রধান প্রকৌশলীসহ অন্যান্য প্রকৌশলী বৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি’র সম্মানিত আহ্বায়ক জনাব গিয়াস উদ্দিন ডিপেন, সালাউদ্দিন পিপলু এবং স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, কারিগরি শিক্ষার প্রসার ও যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের লক্ষ্যে এ প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, প্রতিষ্ঠানটি চালু হলে মেহেন্দিগঞ্জের শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তি ও কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত হয়ে দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews