1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২১৯ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল সিটি কর্পোরেশন প্রশাসকের সঙ্গে নরসুন্দর কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ উজিরপুরে গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতিকে সংবর্ধনা, জনতার ঢল গেইলের বিশ্ব রেকর্ড ভেঙে টি-টোয়েন্টিতে ১৮৮ প্রিটোরিয়াসের শানায়া-নভ্যার সঙ্গে ছুটির মেজাজে অনন্যা পান্ডে, নজরকাড়া ছবি শেয়ার বরিশালে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১০, ইয়াবা উদ্ধার বরিশালের মেয়ে ভারতবর্ষের প্রথম নারী চিকিৎসক ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ বরিশালে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ১ বরিশালে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২১৯ আ.লীগ নেতা তোফায়েল আহমেদের ভাগনে-নাতিন জামাই গ্রেপ্তার

বরিশালে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২১৯

  • প্রকাশিত : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ২৬ 0 বার সংবাদি দেখেছে

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত সমির (৫৮) নামের ব্যক্তির মৃত্যু হয়েছে। সমির ঝলকাঠি জেলার রাজাপুর সদরের বাসিন্দা। গত ১৮ সেপ্টেম্বর শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ২ অক্টোবর দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ নিয়ে চলতি বছরের গত জানুয়ারি থেকে ৩ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। একই সময় আক্রান্ত হয়ে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছেন মোট ১২ হাজার ২৫৭ জন। এরমধ্যে ২ অক্টোবর সকাল ৮টা থেকে ৩ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২১৯ জন নতুন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. মো. রেফায়েতুল হায়দার এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি হওয়া ডেঙ্গু আক্রান্তদের মধ্যে পিরোজপুরে সর্বোচ্চ ৭৩ জন। এছাড়া বরগুনায় ২৯, ঝালকাঠিতে ১৯ জন, বরিশালে ১৫, পটুয়াখালীতে ২৫ এবং ভোলায় ১৩ জন রয়েছে। এছাড়া বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫ জন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, চলতি বছরে এখন পর্যন্ত সরকারি হাসপাতালে ১২ হাজার ২৫৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। তবে বেসরকারি হাসপাতালে চিকিৎসা গ্রহণ করা রোগীদের সংখ্যা হিসাব করলে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দ্বিগুণের কাছাকাছি হতে পারে।

তিনি জানান, সরকারি হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ১১ হাজার ৫৪৩ জন চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে ৬৯৫ জন চিকিৎসাধীন রয়েছেন। ডেঙ্গু থেকে রক্ষা পেতে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন এই চিকিৎসক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews