1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১১ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বরিশালে ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১১

  • প্রকাশিত : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১৩৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু জ্বরে রিয়াজ (৫০) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি বরিশালের উজিরপুর উপজেলার বাসিন্দা। রোববার (৩ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের উপ-পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১১১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে বরগুনা হাসপাতালে ৬৮ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন, বরিশাল জেলার বিভিন্ন হাসপাতালে ৩ জন, পটুয়াখালীতে ১৯ জন, ভোলায় ২ জন এবং পিরোজপুরে ১০ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ২৯১ জন রোগী চিকিৎসাধীন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, “বর্তমানে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক। মশার বিস্তার রোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং মশার কামড় থেকে বাঁচার ব্যবস্থা নেওয়া জরুরি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews